সারাদেশ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : শুক্রবার (২৩ অক্টোবর) গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সকালে কাশিয়ানীতে ও দুপুরে সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাহিন মোল্লা (৩০) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, সকালে প্রাইভেটকারে করে ফরিদপুরের ভাঙ্গা থেকে নন্দন দত্ত ও কার্ত্তিক মণ্ডল নামে দুই ব্যক্তি খুলনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ধূসর ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর প্রাইভেটকার চালক শাহিন মোল্লার মৃত্যু হয়। অবস্থার অবনতি হলে আহত বাকি দুইজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে, দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘরের মধ্যে থাকা দুই ভাই-বোনকে চাপা দেয় পিকআপটি। এ ঘটনায় মারাত্মকভাবে আহত তাসফিয়া খানম (৩) ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার ভাই রাব্বি সিকদার (৬) আহত হলে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রর পরিদর্শক আবু নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা