সংগৃহীত ছবি
সারাদেশ

রাজবাড়ীতে কমছে পদ্মার পানি

জেলা প্রতিনিধি: ভারতের ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিলেও রাজবাড়ীর পদ্মা নদীতে এখনো এর কোনো প্রভাব পড়েনি। বিগত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর ৩টি গেজ স্টেশন পয়েন্টেই কমেছে পদ্মা নদীর পানি এবং ৩টি পয়েন্টেই পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সূত্রে এই তথ্যটি জানা যায়।

আরও পড়ুন: নিখোঁজ ২ মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী জেলা সদরের মহেন্দ্রপুর পয়েন্টে ১, গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ১১ এবং পাংশার সেনগ্রাম পয়েন্টে ৪ সে.মি কমে পদ্মার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় পদ্মা নদীর তীরবর্তীসহ জেলাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল আমিন জানান, বিগত কয়েক দিন ধরেই পদ্মার পানি কমছে। এদিকে ফারাক্কা বাঁধের পানি রাজবাড়ীর পদ্মায় আসতে কিছু সময় লাগবে। কিন্তু এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

দেশের সকল বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা