সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার বেগমগঞ্জে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের ২ লাইনম্যানসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সকালে ও দুপুরের দিকে উপজেলার আমিন বাজার এলাকা ও মীরওয়ারিশপুর এলাকায় এই সকল ঘটনা ঘটে।

আরও পড়ুন: নিখোঁজ ২ মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার

নিহত ব্যক্তিরা হলো, নোয়াখালী জেলা পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মো. জাকির হোসেন ও মো. ইব্রাহিম এবং বেগমগঞ্জ টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের ১০ম শ্রেণির ছাত্র সাব্বির আহমেদ। এ সময় সাব্বির উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মো. সালাউদ্দিনের ছেলেএবং লাইনম্যান মো. জাকির হোসেন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং মো. ইব্রাহিম চট্রগ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুর দেড়টায় লাইনম্যান জাকির উপজেলার আমিনবাজার এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করতে যায়। এই সময় পানিতে পড়ে থাকা একটি ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় তিনি। এরপর, বিকেলে একই উপজেলার মীরওয়ারিশপুর এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করতে যায় লাইনম্যান ইব্রাহিম। এর পরে সেখানেই তিনি অবসাধনতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

আরও পড়ুন: আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

বিগত কয়েক দিন ধরেই ইনস্টিটিউটে আশ্রয় নেয়া বন্যার্তদের সেবা দিচ্ছে শিক্ষার্থী সাব্বির। এ সময় তার বসতঘরের মালামাল বন্যার পানিতে নষ্ট হওয়ার খবর পেয়ে সোমবার সকালে বাড়িতে যান তিনি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে ঘরের মালামাল সরানোর সময় মাল্টিপ্লাগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় তিনি।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো.মাহবুবুর রহমান দাবি করে বলেন, এই বন্যার কারণে পল্লী বিদ্যুৎ সমিতির সাবস্টেশন আগে থেকেই বন্ধ। এ সময় সোমবার সকালের দিকে বেশ কয়েকজন গ্রাহক অফিসে বিদ্যুৎ সরবরাহ চালু করতে খুবই দুর্ব্যহার করেন। এর পরে দুপুরের দিকে বন্যার লাইন পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ লাইনম্যানের ঘটনাস্থলে মৃত্যু হয়।

আরও পড়ুন: ভারতের নয় রাজ্যে ‘রেড অ্যালার্ট’

বেগমগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ১জন লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। তবে অপর নিহতদের বিষয়ে খোঁজ খবর নেয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা