সংগৃহীত ছবি
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে জন্মাষ্টমী উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : পটুয়াখালীতে জন্মাষ্টমী পালিত

সোমবার (২৬ আগস্ট) দুপুরে জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে পৌর শহরের মন্দিরপাড়া এলাকার গোবিন্দ জিউ মন্দির থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এরপর গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি এ্যাডভোকেট শেখর কুমার রায়ের সভাপতিত্বে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রধান অতিথির বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

আরও পড়ুন : আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

এছাড়াও রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি বাসুদেব ব্যানার্জি, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মনোরঞ্জন সিং, সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অরুন কুমার রায়, জেলা যুব মহাজোটের সভাপতি জয় মহন্ত অলক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায সকলকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলার হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষেরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে যোগ দিলেন মেসি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার জ...

আশ্বিনের শেষে তেঁতুলিয়ায় তাপমাত্রা ২০ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের...

ঢাকা মেডিকেলের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথর...

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে পালিয়েছে মার্কিন বাহিনী

ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী পালিয়েছে এবং ১...

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা