সংগৃহীত ছবি
সারাদেশ

ভেঙে গেল মুছাপুর রেগুলেট

জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেলো মুছাপুর স্লুইসগেট রেগুলেটর। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঐ এলাকার স্থানীয় বাসিন্দাদের মাঝে।

সোমবার (২৬ আগস্ট) সকালে এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ২

এতে জানা যায়, ভারতের উজানের পানির ফলে ফেনী মুহুরী নদীর পানি ও ভারী বর্ষণে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর স্লুইসগেটের রেগুলেটরের ২৩টি গেট দিয়ে পানি বঙ্গোপসাগরে যায়। এ সময় সোমবার সকালে পানির তীব্র চাপের কারনে ভেঙে যায় রেগুলেটরটি। এর পরে ব্রিজসহ পানিতে তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, এখন সবাই এলাকাছাড়া হয়ে যাচ্ছে। এর কারন জোয়ারের পানি ঢুকলে এলাকা তলিয়ে যাবে। এখন সবাই ছোটাছুটি করছেন। আমাদের জন্য দোয়া চাই।

মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী জানান, বর্তমানে পানির তীব্র চাপ সহ্য করতে না পেরে এই রেগুলেটরটি ভেঙে গেছে। আমাদের মুছাপুর ক্লোজার শেষ। এদিকে স্থানীয় মানুষজন কান্নাকাটি করতেছে। সবাই এখন অসহায় হয়ে পড়েছে। এ সময় জোয়ার হলে এখন পুরো কোম্পানীগঞ্জ ভেসে যাবে। আল্লাহ আমাদের রক্ষা করা ছাড়া আর উপায় নাই।

আরও পড়ুন: বন্যায় ভেসে এলো লাশ

পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল জানান, আমরাও এই বিষয়টি জেনেছি। আসলে এই রেগুলেটরের ২৩টি গেট দিয়ে প্রচুর পানি নেমেছে। যদি এ সকল গেটগুলো আগে খোলা না হতো তাহলে আগেই ভেঙে যেত। আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন পাটোয়ারী জানান, মুছাপুর রেগুলেটরটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারগণের কাজের সুবিধার্থে এ রেগুলেটর-সংলগ্ন এলাকায় মানুষের ভিড় না করার জন্য সবিনয় অনুরোধ করছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা