সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মুরাদ বিশ্বাস (৫২) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের হাসান বিশ্বাসের ছেলে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জিম্মায় নিয়েছে।

আরও পড়ুন : বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

রবিবার সকালের দিকে টুঙ্গিপাড়া-রাজশাহী ট্রেন লাইনের কলিমাঝি পূর্বপাড়া রেলগেট সংলগ্ন এলাকায় টুঙ্গিপাড়া এক্সপেসের নিচে কাটা পড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রবিবার সকালে শারীরিক প্রতিবন্ধী মুরাদ বিশ্বাস ট্রেন লাইনের পাশে ঘাস কাটছিল। লাঠি ভর দিয়ে চলাচল করেন তিনি। দুই-দিন ধরে স্ত্রীর সাথে ঝগড়া চলছিল নিহত ব্যক্তির। পারিবারিক কলহের কারণে ওই যুবক রবিবার সকাল সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া-রাজশাহী ট্রেন লাইনের কলিমাঝি পূর্বপাড়া রেলগেটের পূর্ব পাশে টুঙ্গীপাড়া এক্সপেসের নিচে ঝাঁপ দিতে পারে বলে সূত্র জানায়। এ সময় ট্রেনে তার মাথা বিছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : বরিশালে সংঘর্ষ, বাস চলাচল বন্ধ

বোয়ারমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সকল আইনি প্রক্রিয়া রেলওয়ে পুলিশ গ্রহণ করবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা