ছবি: সংগৃহীত
সারাদেশ

নাতির হাতে বৃদ্ধা খুন, আটক ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহের জেরে নাতির হাতে জুলেখা খাতুন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আরও পড়ুন: বজ্রপাতে কৃষকের মৃত্যু

শনিবার (৪ মে) সন্ধ্যায় রাজৈ ইউনিয়নের কুল্লাব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত শামছুল হক খান সাঈদ মাস্টারের স্ত্রী।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পুত্রবধু সেলিনা আক্তার (৪৫), নাতি আশিক (২৬) ও আশিকের স্ত্রী চাঁদনীকে (২০) আটক করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, জুলেখা খাতুনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে তার পুত্রবধূ সেলিনা আক্তারের বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সন্ধ্যায় জুলেখা খাতুনের সাথে পুত্রবধু সেলিনার ঝগড়া হয়।

আরও পড়ুন: বরিশালে সংঘর্ষ, বাস চলাচল বন্ধ

একপর্যায়ে সেলিনা খাতুনের ছেলে আশিক ও আশিকের স্ত্রী চাঁদনী ওই ঝগড়ায় সামিল হন। ওই সময় নাতি আশিকের হাতে জুলেখা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে এবং অভিযান চালিয়ে জুলেখার ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার, নাতি আশিক ও নাতবৌ চাঁদনীকে ময়মনসিংহ থেকে আটক করে থানায় নিয়ে আসে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা