ছবি: সংগৃহীত
সারাদেশ

বরিশালে সংঘর্ষ, বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে ২ পক্ষের সংঘর্ষের জেরে আজ সকাল থেকে অভ্যন্তরীণ ও দূর পাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন গন্তব্যে যেতে টার্মিনালে এসে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: ৭ বিভাগে বৃষ্টির আভাস

শনিবার (৪ মে) দুপুরে বাস শ্রমিকদের ২ গ্রুপ ও সন্ধ্যায় মাহিন্দ্রা চালকদের ওই সংঘর্ষের কারণে রোববারও (৫ মে) ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

উজিরপুরগামী যাত্রী মাসুদ রানা জানান, সব বাস চলাচল বন্ধ। এ সুযোগে অটো রিকশার চালকরা ৩ গুণ বেশি ভাড়া আদায় করছে। ছেলের চিকিৎসা করাতে এসে আটকে আছেন বলে জানান তিনি।

এ সময় বিক্ষুব্ধ বাস শ্রমিকরা বলেন, গতকাল বাস চালক ও হেলপারকে মারধরের ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত বাস চলবে না।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা জানান, শ্রমিকদের মধ্যে সমঝোতার চেষ্টা চালাচ্ছি। টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: চলন্ত ট্রাকে চালকের মৃত্যু

উল্লেখ্য, শনিবার দুপুরে নথুল্লাবাদ বাস টার্মিনালে ২ ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুর চালায় শ্রমিকরা। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করায় সারা দেশের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

এ দিন সন্ধ্যার দিকে জড়িতদের বিচার দাবিতে ফের বিক্ষোভ ও ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন বাস শ্রমিকরা। দ্বিতীয় দফা বিক্ষোভের একপর্যায়ে মাহিন্দ্রা চালকদের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা।

এতে ২ গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হন। এ সময় সংঘর্ষে প্রায় অর্ধশত বাস ও মাহিন্দ্রা ভাঙচুর করা হয়। ঘণ্টা খানেক বন্ধ থাকে বাস চলাচল।

পুলিশ জানায়, নথুল্লাবাদ টার্মিনাল কেন্দ্রীক পরিবহন সেক্টরের শ্রমিক নেতাদের মধ্যে ২টি গ্রুপ বিদ্যমান। তাদের মধ্যে থাকা বিরোধের সূত্র ধরেই এ ঘটনা ঘটে। ফলে টার্মিনালের ভেতরে ও বাইরে সংঘর্ষ-ভাঙচুর ও হাতাহাতির ঘটনা ঘটিয়েছে শ্রমিকরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা