ছবি: সংগৃহীত
সারাদেশ

সুন্দরবনে আগুন নেভাতে যোগ দিল ৩ বাহিনী

নিজস্ব প্রতিবেদক: পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ার ছিলা এলাকায় লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমানবাহিনী।

আরও পড়ুন: ৭ বিভাগে বৃষ্টির আভাস

রোববার (৫ এপ্রিল) সকাল থেকে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সহযোগিতায় বনবিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কাজ করছে কোস্টগার্ড ও নৌ বাহিনীর ২টি আলাদা দল। এছাড়া বিমানবাহিনীর একটি দল ২ দফায় হেলিকপ্টারে করে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতান বলেন, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রিত আছে। বেলা সাড়ে ১২টা থেকে বিমানবাহিনী হেলিকপ্টারে করে পানি দেয়া শুরু করে।

আরও পড়ুন: পরিবেশ রক্ষায় গাছ কাটা বন্ধে রিট

সেই সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীদের কাজে সহযোগিতা করছে বনবিভাগ, স্বেচ্ছাসেবক, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন ও জন প্রতিনিধিসহ স্থানীয়রা।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহিদুল আলম চৌধুরীর জানান, ভোলা নদী থেকে কমপক্ষে ২ কিলোমিটার দূরে আগুনের উৎসে সকাল থেকে পানি ছিটানো হচ্ছে।

আরও পড়ুন: যুদ্ধের কারণে বিশ্ব অর্থনৈতিক সংকটে

ফাইভ লাইন কাটা হয়েছে। তাতে নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়তে পারবে না। ৩ দিক দিয়ে ফায়ার সার্ভিস পানি দিচ্ছে। এখন বড় ধরনের আগুন নেই।

এর আগে শনিবার (৪ মে) বিকেল পৌনে ৩ টায় সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় বনবিভাগ। তীব্র তাপপ্রবাহের মধ্যে বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে পরিষ্কার কিছু এখনো যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা