শিল্প ও সাহিত্য

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম আর নেই

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুরবণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মনসুর উল করিমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েকদিন পূর্বে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে সোমবার দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের সাথে আলোচনা করে সময় নির্ধারণ করে রাজবাড়ীর জেলা সদরের বুনন আর্ট প্রাঙ্গনের তার দাফন অনুষ্ঠিত হবে।

একুশে পদকপ্রাপ্ত চিত্র শিল্পী মনসুর উল করিম ১৯৫০ সালে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক এবং ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। সত্তরের দশকের শুরু থেকে মনসুর উল করিম দেশের চিত্রশিল্পে অসামান্য অবদান রেখেছেন। ২০০৯ সারে একুশে পদক লাভ করেন। এছাড়া ১৯৯২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়েজিত একাশত জাতীয় চারুকলা প্রদর্শনী থেকে পুরস্কার লাভ। ১৯৯৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার অনেক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। তার মৃত্যুতে রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা