কবি নাজমুল হক নজীরের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি
শিল্প ও সাহিত্য

কবি নাজমুল হক নজীরের ৬৬তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে শ্লোগানের কবি খ্যাত নাজমুল হক নজীরের ৬৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার গুণবহা গ্রামে নিজ বাড়ির আঙিনায় কবির সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। পরিবারের পক্ষ থেকে কবির দুই ছেলে প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন ও প্রভাষক শহীদুল্লাহ নজীর মাসুদ, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, আলফাডাঙ্গা উপজলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, কবি নজীর একাডেমির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ লিনজু এবং বোয়ালমারী ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দুপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কবি ও সাংবাদিক নাজমুল হক নজীর আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদি গ্রামে ১৯৫৫ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান ২০১৫ সালের ২৩ নভেম্বর। তার নয়টি কাব্যগ্রন্থ, তিনটি ছড়াগ্রন্থ, একটি ইতিহাসগ্রন্থ, মৃত্যু পরবর্তী আরো তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। একটি গ্রন্থ তিনি সম্পাদনা করেন। তিনি নিজ নামে প্রকাশিত পাক্ষিক 'নজীর বাংলা' পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

জয়ের গন্ধ পেয়েও জিততে পারল না বাংলাদেশ, রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ লড়াই

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবর চলা একমাত্র টেস্ট শ...

আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স

শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং সরকারি উদাসীনতার বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা