কবি-লেখক আহমেদ কামাল রইসীর দাফন সম্পন্ন
শিল্প ও সাহিত্য

কবি-লেখক আহমেদ কামাল রইসীর দাফন সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: বিশিষ্ট কবি, লেখক ও সাহিত্যিক আহমেদ কামাল রইসীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় নিজ গ্রাম ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আলীপুর কবরস্থানে দাফন করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যে সাড়ে ৬টায় ঢাকার নর্দান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আহমেদ কামাল রইসী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২০ আগস্ট) অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বেশ কিছুদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

‘ঈশ্বরী পাটনির বরভিক্ষা’ কাব্যগ্রন্থের লেখক আহমেদ কামাল রইসী ছিলেন ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও জাতীয় কবিতা পরিষদ জেলা শাখার সভাপতি। দীর্ঘদিন ফরিদপুর জেলা পরিষদের মুখপত্র সাপ্তাহিক গণমন পত্রিকার নির্বাহী সম্পাদক ও বিশ্বসাহিত্য কেন্দ্র ফরিদপুর শাখার সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি।

কবি ও লেখক আহমেদ কামাল রইসীর মৃত্যুতে ফরিদপুরের সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ, বর্তমান সভাপতি অধ্যাপক সিরাজুল হক, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

জয়ের গন্ধ পেয়েও জিততে পারল না বাংলাদেশ, রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ লড়াই

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবর চলা একমাত্র টেস্ট শ...

আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স

শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং সরকারি উদাসীনতার বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা