ঠাকুরগাঁওয়ে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় মামলা
নারী

ঠাকুরগাঁওয়ে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় অবশেষে মামলা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের ধর্মীয়সভা শুনে বাড়ি ফেরার পথে এক সন্তানের জননী এক গৃহবধূ গণধর্ষণের ঘটনায় অবশেষে মামলা হয়েছে।

আরও পড়ুন: পোল্যান্ড সফরে কমলা হ্যারিস

বুধবার ধর্ষিত ওই গৃহবধূ বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০ ধারায় বাদী হয়ে ৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।আদালত মামলাটি রুজু করে ৬০দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেয়।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার (২ মার্চ) সদর উপজেলার মধুপুর গুদামপাড়া গ্রামের বাসিন্দা এক সন্তানের জননী শিবযাত্রী ধর্মীয় সভা শুনতে পার্শবর্তী ঢোলারহাট গৌরলাল মন্দিরে যান।একই গ্রামের পুঞ্জিকা সাধক ও তান্ত্রিক প্রকাশ চন্দ্র ঝোল প্রকাশ চন্দ্র ঝোল নামে এক ব্যক্তি ওই নারীকে ফোন করে রুহিয়া বাজারে দেখা করার জন্য অনুরোধ জানায়।সহজ সরল ওই নারী প্রতিবেশির কথা রাখতে সন্ধা ৭ টায় অটোচার্জার গাড়িতে করে রুহিয়া বাজারে আসেন।

কিন্তু মৌচাক হোটেলের শ্রমিক মেজর (২৮) ওই নারীকে তার বাসায় নিয়ে যায় এবং তার কোলের শিশুকে জিম্মি করে ফেলে।খবর পেয়ে প্রকাশ চন্দ্র ঝোল ওই বাসায় গিয়ে গৃহবধূকে ক্যাথলিক মিশন রেলগেটের গেট কীপার শামীম হোসেন(৩০) এর রেলের কোয়ার্টারে নিয়ে যায় এবং গেটম্যান গেটম্যান শামিম হোসেন (৩০), হোটেল শ্রমিক এনামুল হক (৩৫), হোটেল শ্রমিক মেজর (২৮) ও উজ্জ্বল দাস (৩৫) নামে ৫ যুবক মিলে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষন করে।শুধু তাই নয়,গভীর রাতে ওই গৃহবধূকে মিশনের পশ্চিমে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে আরেকদফা ধর্ষন করে।

আরও পড়ুন: বিএনপি নির্বাচনকে ভয় পায়

পরদিন সকালে ধর্ষকরা ওই গৃহবধূকে রেলগেট এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে জানালেও পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার কিংবা চিকিৎসার ব্যবস্থা নেয়নি বলে জানান মধুপুর গ্রামের ইউপি সদস্য ইউসুফ আলী।

আরও পড়ুন: জনগণ আর বসে থাকবে না

স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে এবং গেটম্যান শামীমকে আটক করে।কিন্তু শামীম স্থানীয়দের ভূল বুঝিয়ে পীরগন্জ উপজেলার লোহাগাড়া এলাকায় পালিয়ে যায় এব্ং আত্মগোপন করে।

আরও পড়ুন: শিশুকে হত্যার পর মাকে ধর্ষণ ও হত্যা

এদিকে ধর্ষিতার স্বামী ভবানী চন্দ্র বর্মন অত্যন্ত গরীব হওয়ায় মামলা করতে আগ্রহী হয়নি। কিন্তু বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে এবং ধর্ষিত গৃহবধূ মামলা করার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: চার হাজার লিটার সয়াবিন জব্দ

অবশেষে বুধবার ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষক তান্ত্রিক প্রকাশ চন্দ্র ঝোল,গেট কীপার শামিম হোসেন, হোটেল শ্রমিক এনামুল হক , হোটেল শ্রমিক মেজর ও উজ্জ্বল দাসকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন'২০০০(সংশোধনী/২০০৩)এর ৯(৩)/৩০ ধারায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আবেদন করেন।

আরও পড়ুন: হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বিচারক গোলাম ফারুক বিসয়টি আমলে নিয়ে বাদীনির অভিযোগ মামলা হিসেবে রুজু করার জন্য রুহিয়া থানার ওসিকে নির্দেশ দেন।সেই সাথে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা