নারী

জবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 

মোঃ ইয়াছিন ইসলাম, জবি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও নারী দিবসের উপর বিশেষ সেমিনার এর আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আবার সামাজিক বিজ্ঞান ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় র‍্যালিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শিপ্রা সরকারসহ বিভাগের অনান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

এরপর বেলা ১১ টার দিকে সমাজবিজ্ঞান বিভাগের শ্রেণি কক্ষে নারী দিবসের উপর বিশেষ সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেমিনারটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সহযোগী অধ্যাপক ড. ফারহানা জামান, সহকারী অধ্যাপক মোছাঃ শিরিন সুলতানা ও সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান।

আরও পড়ুন: রাশিয়ার আরও এক জেনারেল নিহত

সেমিনারে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শিপ্রা সরকার। এ সময় তিনি বলেন, নারীকে নারী হিসেবে অবজ্ঞার চোখে না দেখে প্রথমে মানুষ হিসেবে দেখতে হবে। পুরুষের মাঝে এই সামাজিক বোধ সৃষ্টি হলেই নারীদের প্রতি ঘটা বৈষম্য দূর হবে।

এছাড়াও নারী দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ ও বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা