২০ জনকে বিনামূল্যে সেলাই মেশিন ও প্রশিক্ষণ ভাতার অর্থ দেওয়া হয় অনুষ্ঠানে
নারী

সেলাই মেশিনে স্বাবলম্বী হবেন ৬২ নারী 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ‘দক্ষতা উন্নয়ন প্রকল্প’ এর আওতায় বিধবা, স্বামী বিচ্ছিন্ন ও করোনাকালে অসহায় কর্মহীন নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ দিয়েছে খুলনা জেলা প্রশাসন।

৬২ জন নারী চারটি ব্যাচে তিন সপ্তাহব্যাপী এই সেলাই প্রশিক্ষণ নেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সমাপনী অনুষ্ঠানে তাদের মধ্য থেকে ২০ জনকে বিনামূল্যে সেলাই মেশিন ও প্রশিক্ষণ ভাতার অর্থ দেওয়া হয়। জেলা মহিলা বিষয়ক কার্যালয় প্রশিক্ষণে সহযোগিতা করে।

এর আগে একই স্থানে জেলা প্রশাসন গঠিত করোনাকালে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের বিশেষ ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’ এর কার্যক্রমেরও সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এই সেলের মাধ্যমে গত ২ এপ্রিল হতে ১৮ জুলাই পর্যন্ত সময়ে প্রায় ১২৯ মেট্রিকটন চাল, ছয় মেট্রিকটন ডাল, তিন হাজার ৩০৫ লিটার তেল, ২০ মেট্রিকটন আলু, সাত মেট্রিকটন লবণ, সাত হাজার ২৭৮টি সাবান, আট মেট্রিকটন আটা, আট মেট্রিকটন চিনিসহ বিপুল পরিমাণ সবজি অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ দুটি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

মেয়র বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিতে সরকারের বিশেষ উদ্যোগ রয়েছে। বিদ্যমান সকল প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশে বেকার ও অসহায় মানুষ থাকবেন না। সরকার শহরের দরিদ্র বস্তিবাসীদের উন্নয়ন, তাদের সন্তানদের শিক্ষা প্রদান ও স্যানিটেশন নিশ্চিতে নগদ অর্থ দিচ্ছে। বয়ষ্কভাতা, প্রতিবন্ধিভাতা ও মাতৃত্বকালীন ভাতার সঠিক উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করা দরকার। কাজের সঠিক মনিটরিং ও সরকারি অর্থের সঠিক ব্যবহার হলে অনেক সমস্যার রাতারাতি সমাধান হবে।

তিনি আরও বলেন, করোনাকালে ত্রাণ বিতরণে সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে খুলনার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। জনপ্রতিনিধি ও জনপ্রশাসনের সমন্বিত কাজের মাধ্যমেই এটা সম্ভব হয়েছে।

এ অনুষ্ঠানে অনলাইন জুম প্রযুক্তিতে ঢাকা থেকে যুক্ত হয়ে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেন। জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী ও মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) শাহানাজ পারভীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস ফাতেমা জামিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা