এমপি বুবলীর সঙ্গে উইমেনস পাওয়ারের বৈঠক
নারী

এমপি বুবলীর সঙ্গে উইমেনস পাওয়ারের বৈঠক

নিজস্ব প্রতিনিধি:

নরসিংদী: নারী অধিকার বাস্তবায়নের লক্ষ্যে উইমেনস পাওয়ারের নেত্রীরা সংরক্ষিত নারী সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

উইমেনস পাওয়ার নরসিংদীর একটি নারী উন্নয়ন সংস্থা। নারীদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিকভাবে আত্মমর্যাদাবান করে গড়ে তোলা এ সংগঠনের মূল উদ্দেশ্য। বিশেষত সমাজের অবহেলিত নারীদের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সমাজের কর্মক্ষম প্রতিভাবান পিছিয়ে পড়া নারীদের প্রতিভার বিকাশ তথা তাদের প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা নিয়েছে।

নারী এমপি বুবলীর সঙ্গে রোববার (৯ আগস্ট) বিকেল চারটার বৈঠকে উইমেনস পাওয়ারের নেত্রীরা নরসিংদী তথা সারাদেশের পিছিয়ে পড়া নারীদের সার্বিক কল্যাণে কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন।

সংগঠনের আহবায়ক যুবনেত্রী নুর হুমায়রা আহমেদ পিংকীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলে আরো ছিলেন বেবী বেগম , নাজমিন আক্তার, অনিতা শেখ প্রমুখ। বৈঠকে এমপি তামান্না নুসরাত বুবলী বলেন, ‘নারীদের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। আমাদের সমাজে এখনো অনেক নারী অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। উইমেনস পাওয়ার সংগঠনটি স্বমহিমায় এগিয়ে যাবে এবং সমাজের নারীদের পথিকৃত হিসেবে সারা দেশের নারী উন্নয়নে নেতৃত্ব দেবে, সে প্রত্যাশাই করি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা