নারী

অসহায় নারী ও শিশুদের ৫৫ লাখ টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে প্রায় তেরশ’ দুস্থ নারী ও শিশুর জন্য ৫৫ লাখ টাকা অনুদান দিচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রলণালয়। চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা ও সাধারণ আর্থিক- এই তিন ক্যাটাগরিতে অনুদান বিতরণ করা হবে।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুস্থ নারী ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির সভায় এ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

সভায় জানানো হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সুপারিশ, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে অনুদান পাওয়ার আবেদনের মধ্যে থেকে বাছাই করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘করোনাভাইরাসের দুর্যোগের সময় দুস্থ নারী ও শিশুদের এই অনুদান তাদের পরিবারের আর্থিক কষ্ট লাঘবে সহায়তা করবে। ভিজিডি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও কর্মজীবী ল্যাক্টেটিং মা ভাতা নিয়ে দেশের প্রায় এক কোটির বেশি নারী ও শিশু সরাসরি সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় রয়েছে। যা এই সংকটময় মুহূর্তে নারী ও শিশুদের খাদ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে।’

সভায় সচিব কাজী রওশন আক্তার বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী ও শিশুর উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। ভবিষ্যতে অনুদানের অর্থ সুবিধাভোগীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হবে।

নির্যাতিত, দুস্থ নারী ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা শিশু মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক পারভীন সুলতানা, শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, ট্রাস্টি বোর্ডের সদস্য বেগম রওশন জাহান সাথী, বেগম হোসনে আরা সিদ্দিকি জুলি ও বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের প্রতিনিধিরা।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

আধুনিকতার ছোঁয়ায় ধ্বংসের পথে বাঁশ শিল্প

বাঁশ শিল্প এক সময়ে বাঙালির প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছিলো। কালের বিবর্তনে এ শিল্...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

হাম উপসর্গে মৃত্যু আরও ৪

শেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের...

গুগল ভিডস দিয়ে তৈরি হবে এআই ভিডিও

এআই ভিডিও তৈরির চাহিদাকে পুঁজি করে টেক জায়ান্ট গুগল তাদের এআই ভিডিও অ্যাসিস্...

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে মহিষ ভোজের আয়োজন

মাদারীপুরের শিবচরে বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে ভোজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা