নারী

লেপ সেলাই করে সচ্ছল হলেন আদর্শ গ্রামের নারীরা

শীতকালে শীতকে ঘিরে নানা ধরনের পেশা সাময়িক সময়ের জন্য গড়ে ওঠে। এমনই একটি সামিয়িক পেশা লেপ সেলাই করা। শীত নিবারনের জন্য লেপ সেলাই করা হয় বাংলাদশের বিভিন্ন অঞ্চলে । কিন্তু খাগড়াছড়ির দীগিনালার বোয়ালখালী (সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের) আদর্শ নগর গ্রামটি পরিবারের নারী সদস্যরা চার মাস ব্যস্ত থাকেন লেপ সেলাইয়ের কাজে। গ্রামটিতে আড়াই শতাধিক পরিবারের বসবাস। তার মধ্যে প্রায় দুই শতাধিক পরিবারের নারীরা ব্যস্ত থাকেন লেপ সেলাইয়ের কাজে এবং প্রতিদিন নারীরা তৈরি করেন পাঁচ শতাধিক লেপ। পাইকারী ব্যবসায়ীরা লেপ সেলাইয়ের উপকরণ সরবরাহ করেন এবং একটি লেপ এর মুজরি দেয়া হয় ৮৫ টাকা।

গ্রামবাসীর একসময় জীবন যাপন ছিলো অচ্ছল। অনেক কষ্ট করে তাদের জীবন ধারন করতে হতো। ধার দেনায় তাদের জীবন ছিল জর্জরিত। কিন্তু ৯ বছর ধরে লেপ সেলাই করে তারা সচ্ছলতার মুখ দেখতে পেয়েছেন। লেপ সেলাই করে যে আয় করা যায় এর পথটি দেখিয়েছেন রহিমা বেগম।তিনি ২০০৬ সালে মাত্র সাতজন নারীকে নিয়ে লেপ সেলাইয়ের কাজ শুরু করেন। আর এখন শীতের সময় প্রতি ঘরে ঘরেই দেখা যায় লেপ সেলাইয়ের ধুম।

আয়শা বেগম (৩০) লেপ সেলাই করতে করতে জানালেন, গত চার বছর ধরে লেপ সেলাই করছেন। প্রতিদিন দুটি লেপ সেলাই করতে পারেন। আরেক জন জানালেন ,প্রতিদিন প্রায় পাঁচটি লেপ সেলাই করতে পারেন।গ্রাম ঘুরে দেখা গেল বিভিন্ন বাড়ির উঠানে তুলার বস্থা ও লেপ সেলাইয়ের জন্য লালসালু কাপড়ের স্তুপ রাখা।লেপ সেলাই করা প্রত্যেক নারী ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করে থাকেন।এই টাকা ‍দিয়েই প্রত্যেকে তাদের সংসার এবং বাচচাদের পড়াশুনা করিয়ে থাকেন।

স্থানীয় ব্যবসায়ী আজাদ জানালেন,পাহাড়ি এলাকায় শীত একটু আগে পড়ে তাই আশ্বিন মাসের শুরুর দিকেই গ্রামের নারীরা লেপ সেলাইয়ে কাজ শুরু করেন। নারীদের বানানো লেপ রাঙামাটির বাঘাইছড়ি,লংগদু উপজেরা,খাগড়াছড়ি সদর,মহালছড়িসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়। প্রতিটি লেপ ৩০০ থোকে ৫০০ টাকায় বিক্রি হয়। আর এখনকার নারীদের কাজ এতই নিঁখুত যে বিভিন্ন এলাকায় এই লেপ এর চাহিদা অনেক বেশি।

খাগড়াছড়ির দীগিনালার বোয়ালখালী (সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের) আদর্শ নগর নারীদের উন্নয়ন এবং অগ্রগতিতে অনুপ্রাণিত হচ্ছেন অনেক নারী। তারা তাদের অবসর সময়কে কর্মঘন্টায় রুপান্তরিত করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা