নারী

বিদেশে নারী শ্রমিক

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে চলছে সামনের দিকে।আর এই পথ চলায় পুরুষের সাথে সাথে নারীও এগিয়ে চলছে সমান তালে। নারীদের এই পথচলা শুধু দেশের মধ্যেই আর সীমাবদ্ধ নয় ,বিদেশের মাটিতেও তাঁরা বিভিন্ন কাজে দেখাচ্ছে নিজেদের দক্ষতা। তবে বিদেশে বাংলাদেশ থেকে যেসব পেশায় নারীরা যাচ্ছে ,তার মধ্যে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতে যাচ্ছে বেশি। আর সৌদি আরবেই যাচ্ছে বেশির ভাগ নারী শ্রমিক।

এক পরিসংখ্যান অনুযায়ী মধ্যপ্রাচ্যে কর্মরত নারীর সংখ্যা প্রায় ৮ লাখ ৬৬ হাজার। এর মধ্যে শুধু সৌদি আরবেই রয়েছেন ৪ লাখের উপর। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে গৃহ খাতে কর্মী নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে সৌদি সরকারের একটি চুক্তি হয়।এ চুক্তি অনুযায়ী নারীরা বিনা খরচে সৌদি আরব যেতে পারেন। এসব নারীর বেতন ৮০০ রিয়াল বা ১৭০০০ টাকা। আর মেয়াদকাল দুই বছর। এ চুক্তির অধীনে ৩ লাখের মতো নারী শ্রমিক সৌদি আরব গেছেন।

সাধারনত ২৫ থেকে ৪৫ বছরের নারী, গৃহকর্মী হিসেবে বিদেশে যান,আর তারা মূলত অসচ্ছল এবং স্বামী পরিত্যক্ত। নারী শ্রমিক প্রেরনের আগে অবশ্যই তাদের নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে। কিন্তু এত কিছুর পরেও প্রবাসে র্কমরত নারীদের নিরাপত্তার বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছেনা। আর প্রবাসে এই সব নারীরা বেশিরভাগ শারীরিক ,মানসিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের মুখ থেকেই শোনা-ঠিকমতো খেতে দেয়া হয় না এবং বেতন চাইলে অনেক সময় র্নিযাতনের শিকার হতে হয়।

এখানে দেখার বিষয় যে কোন প্রক্রিয়ার মাধ্যমে নারী শ্রমিক বিদেশে যাচ্ছেন।সেসব বিষয়ে সর্তক থাকতে হবে।

বিদেশে নারী শ্রমিক পাঠানোর আগে প্রয়োজনীয় পদক্ষেপ

বিদেশে নারী শ্রমিক পাঠানোর আগে সংশ্লিষ্টদের আরও সতর্ক হতে হবে। ।কোনোভাবেই কোনো নারী যেন দালালের খপ্পরে না পড়েন সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

১. সৌদিতে নারী শ্রমিক পাঠানোর আগে তাদের নিরাপত্তার বিষয়টি রিক্রুটিং এজেন্সিকে প্রথমেই খতিয়ে দেখতে হবে।এরপর বেতন,বোনাস এবং অন্যান্য সুযোগ সুবিধার বিষয়েও সুস্পষ্ট ধারনা থাকতে হবে।

২. বাংলাদেশের দূতাবাসের আরও দায়িত্বশীল হতে হবে। বিদেশের মাটিতে কর্মরত কোনো নারী শ্রমিক নির্যাতনের শিকার হলে তাকে দ্রুত আইনি সহায়তা প্রদান করতে হবে।

৩. নারী শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি যদি সরকারি পর্যায়ে আলোচনায় গুরুত্ব পায়,তাহলে অবস্থার পরিবর্তন হবে।

Copyright © Sunnews24x7

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা