নারী

দুর্যোগ কবলিত নারীদের মাসিক সুরক্ষা দিচ্ছে নন্দিতা সুরক্ষা

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: কোভিড ১৯-এর ধাক্কার সঙ্গেই সারাদেশে সজোরে এসেছে বন্যার পানির ধাক্কা। ফরিদপুর জেলার ৩০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। সাদিপুর শহররক্ষা বাঁধ ভেঙে বন্যার পানিতে থই থই করছে গ্রামের পর গ্রাম। হঠাৎ বন্যার পানি ঘরে ঢুকে নষ্ট হয়েছে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র। অপ্রস্তুত বন্যাকবলিত নারী-পুরুষেরা আশ্রয় নিয়েছেন রাস্তায় অথবা আশ্রয়কেন্দ্রে।

এই দুর্যোগে নারীদের পড়তে হচ্ছে বাড়তি বিড়ম্বনায়। বন্যা বলে তো আর থেমে নেই মা-বোনদের ঋতুচক্রের দিনগুলো। পানিবদ্ধতার কষ্টের মাঝে ঋতুস্রাব নারীদের ফেলে দিচ্ছে চরম অস্বস্তিতে। কেননা, তাদের হাতের কাছে নেই প্রয়োজনীয় উপকরণ।

রাস্তায় আশ্রয় নেওয়া নারীরা জানান, ভেজা কাপড়ে এসে রাস্তায় আশ্রয় নিয়েছেন। কোনোভাবে কাপড় দিয়ে বেড়া দিয়ে একটু দাঁড়ানোর জায়গা করেছেন রাস্তার পাশে। এখানে মাসিক সুরক্ষা সমগ্রী বলতে কিছুই নেই তাদের কাছে।

এদিকে যাদের মাসিক চলছে, তারা মাসিক সামগ্রীর অভাবে লজ্জায় কোনোভাবে বের হতে পারছেন না বলে খাদ্য সহযোগিতাও পাচ্ছেন না ঠিকমতো।

এসব সমস্যা চিন্তা করে নারী ও শিশু সুরক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা নন্দিতা সুরক্ষা টিম তাদের প্রতিষ্ঠাতা তাহিয়াতুল জান্নাত রেমির নেতৃত্বে স্যানিটারি ন্যাপকিন এবং অন্যান্য উপকরণ পৌঁছে দিচ্ছে বানভাসি নারীদের হাতে। ইতোমধ্যে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর, দক্ষিণ সাদিপুর, গদাধরডাংগি, মধ্য গদাধরডাংগি এলাকায় ২৫০ জনেরও বেশি নারীকে মাসিক সুরক্ষা সামগ্রী হিসেবে সেনেটারি প্যাড, অন্তর্বাস এবং সাবান দিয়েছে নন্দিতা সুরক্ষা টিম।

বানভাসি নারীরা জানিয়েছেন, পানিবন্দি মানুষের জন্য খাদ্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে সরকারি-বেসরকারি নানা সংস্থা। কিন্তু পানিবন্দি নারীদের মাসিক সুরক্ষার কথা ভেবে কখনো তাদের কাছে স্যানিটারি ন্যাপকিন, অন্তর্বাস আর সাবান নিয়ে এভাবে কেউ তাদের কাছে যাননি।

নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি বলেন, ‘বানভাসিদের যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি বানভাসি নারীদের মাসিক সুরক্ষারও প্রয়োজন। আমরা পানিবন্দি নারীর নিরাপদ ঋতুচক্র নিশ্চিতের পাশাপাশি তাদের হাতে পৌঁছে দিচ্ছি মানবিক সহায়তাও।’

কেবল বন্যাই নয়, কোভিড ১৯-এর লকডাউনের দিনগুলোতেও ৫০০ নারীর মাসিক সুরক্ষা নিশ্চিত করেছে নন্দিতা সুরক্ষা টিম। এদেশের সকল নারী নিরাপদে ঋতুচক্রের দিনগুলো পার করবেন- এই স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে টিমটি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা