গুলিবিদ্ধ আফগান নারী অধিকারকর্মী শঙ্কামুক্ত
নারী

গুলিবিদ্ধ আফগান নারী অধিকারকর্মী শঙ্কামুক্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

তালেবানের সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী আফগান প্রতিনিধি দলের নারী সদস্য ফাউজিয়া কুফি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) তাকে গুলি করে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ওই হামলার ঘটনায় প্রাণে বেঁচে গেলেও ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন ফাউজিয়া। তবে তিনি সুস্থ হয়ে উঠছেন।

তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনার প্রস্তুতি চলার মধ্যেই এ হামলা হলো। তবে সংগঠনটি দাবি করেছে তারা হামলা চালায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

৪৫ বছর বয়সী ফাউজিয়া কুফি একজন প্রাক্তন সংসদ সদস্য এবং প্রখ্যাত নারী অধিকারকর্মী। শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী পারওয়ান প্রদেশ থেকে ফাওজিয়া যখন কাবুলে ফিরছিলেন তখন অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা রাজধানীর কাছে একটি বাজার এলাকায় তার গাড়ির উপর হামলা করে। এতে গুলিবিদ্ধ হন ফাওজিয়া।

তালেবানের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের রাজনৈতিক নিষ্পত্তির জন্য গঠিত ২১ সদস্য বিশিষ্ট জাতীয় টিমের প্রধান মোহাম্মদ মাসুম স্তানেকজাই টুইট করে জানিয়েছেন যে কুফি আহত হয়েছেন, তবে তিনি ভালই আছেন। ডাক্তাররা তাকে শঙ্কামুক্ত ঘোষণা করেছেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই ঘটনাকে ভীরুর কাজ বলে অভিহিত করেছেন।

এ বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় সম্মতি জানায় তালেবান। দুই পক্ষের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, আফগান সরকারকে ৫ হাজার বন্দি তালেবানের মুক্তি নিশ্চিত করতে হবে।

১৩ আগস্ট থেকে সর্বশেষ ৪০০ তালেবান সদস্যকে মুক্তি প্রদানের প্রক্রিয়া শুরু করেছে সরকার। সবাইকে মুক্তি দেওয়ার পর কাতারে শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে। আর এর মধ্যেই এ হামলা হলো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা