ছবি : সংগৃহিত
সারাদেশ

বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে মাছ

ঝালকাঠি প্রতিনিধি: আওয়ামী লীগের উপদেষ্ট পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশ বর্তমানে মাছে স্বয়ংসম্পুর্ণ। স্থানীয় চাহিদা পুরণ করে বিদেশে রপ্তানি হচ্ছে মাছ।

আরও পড়ুন: কালের বিবর্তনে অনেক মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে

আমাদের দেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে তার সঠিক ব্যবহার করা হলে এ দেশ অনেক উন্নত হবে। বঙ্গবন্ধুর সকল পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমির হোসেন আমু আরও বলেন, বঙ্গবন্ধু মারা যাওয়ার পর সকল উন্নয়নমুখী কার্যক্রম থমকে যায়। পরবর্তিতে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর জনকল্যাণকর কার্যক্রম হাতে নিয়েছেন।

আরও পড়ুন: বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

মাছের প্রজনন সময়ে মাছ ধরার উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে মৎসজীবিদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। কঠোর ব্যবস্থাপনার জন্য আজ বিলুপ্তি প্রায় মাছে সয়লাব হয়েছে। এজন্য মাছসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী বিদেশে রপ্তানী হচ্ছে।

এদেশের প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে আরোহণ করলে কোন অভাব থাকার কথা নয়। আমরা অনেক সম্পদশালী হতে পারবো।

আরও পড়ুন: পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

তিনি আরও বলেন, আমাদের দেশের মানুষের থেকে ধর্মপ্রাণ মানুষ বিশ্বের কোথাও নেই। তারা অন্তত নিষ্ঠার সাথে ধর্ম পালন করে। আমাদের দেশ বারো আওলিয়ার দেশ। বাংলাদেশের মানুষ সৌদি আরব, মিশর থেকে শুদ্ধভাবে নামাজ রোজা পালন করে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ উপলক্ষে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

আরও পড়ুন: ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।

আলোচনা সভা শেষে জেলা সাত জন সফল মৎস চাষীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

এর আগে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করেন আমির হোসেন আমু। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা