ছবি : সংগৃহিত
সারাদেশ

মাদারীপুরের ‘রাজা বাবু’র ওজন ৪০ মণ

এস আর শফিক স্বপন,মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজাবাবু গঠনে রাজা, ভাবও রাজা রাজা। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামে ৪০ মণ ওজনের রাজাবাবুর সাথে সেলফি তুলতে ব্যস্ত দেখতে আসা উৎসুক জনতা।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু

যেমন তেজ, তেমনি গর্জন। সখ করে নাম রাখা হয়েছে ‘রাজা বাবু’। কোরবানীর হাটে বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়েছে রাজাবাবুকে। রাজা বাবুর দাম হাকা হচ্ছে ২৫ থেকে ২৮ লাখ টাকা।

তবে দাম নিয়ে কড়াকড়ির চেয়ে যারা আদর ও যত্ম সহকারে গরুটি কিনবে তাদের জন্য বিশেষ ছাড় দেয়া হবে জানান মালিক মফেল ভূইয়া।

সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে সবুজ ঘাস, খইল, ভূসি খাইয়েই গরুটিকে লালন পালন করেছে। নিজের সন্তানের মতো ভালোবাসেন খামারী। গরুটিকে দেখতে ভীড় করছে আশে পাশের মানুষ। অনেকেই তুলছেন সেলফি। দিচ্ছেন বাহারী ক্যাপসনে পোস্ট।

আরও পড়ুন: ৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

সরেজমিনে গিয়ে দেখা যায়, গোয়াল ঘর থেকে বের করা হচ্ছে রাজা বাবুকে। যেমন তেজ, তেমন গর্জন। তাকে সামাল দিতে ব্যস্ত রাজা বাবুর মালিক মফেল ভূইয়া ও তার দুই সন্তান।

ক্যামেরার আলো পড়তেই তেজ বেড়ে যায় কয়েকগুন। কোন রকমে শান্ত করা হয়। মনে হয়, রাজার বেসে আসছে ‘রাজা বাবু’। মুখের গড়ন আর শরীরের ভাড়ে দুলছে রাজা বাবু। দেখলেই চোখ জুড়িয়ে যায়।

আরো জানা যায়, গরুটি পালন করছেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের খামারী মফেল ভূইয়া। প্রায় সাড়ে ৪ বছর ধরে নিজের সন্তানের মতো আদর যত্ন করে পালছেন রাজা বাবুকে। সম্পূর্ণ দেশী ঘাস আর বিভিন্ন ধরণের ভূসি খাইয়ে বড় করছেন তিনি।

আরও পড়ুন: তিন মাসের এমপি হতে প্রার্থী যারা

গতবার কোরবানীর ঈদে গরুটির দাম উঠেছিল ১০ লাখ কিন্তু ন্যায্যমূল্য না পাওয়ায় আর বেঁচেন নাই গরুটিকে। এবার আরো যত্ন করে বড় করেছেন রাজা বাবুকে।

গায়ে প্রায় ৪০ মন মাংস হওয়ার দাবি খামারীর। তাই দামও হাকছেন ২৫ থেকে ২৮ লাখ টাকা। তবে কেউ আদর করে নিলে তাদের জন্যে রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থাও।

এব্যাপারে মফেল ভূঁইয়া বলেন, ‘সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ঘাস, ভূসি, খইল খাইয়ে লালন পালন করা হয়েছে রাজা বাবুকে। সাবান শ্যাম্পু দিয়ে প্রতিদিন গোসল করানো হয় গরুটিকে। পরম যত্মে গরুটিকে পালন করতে পরিবারের সদস্যরাও কষ্ট করছেন।

আরও পড়ুন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বিশালাকৃতির গরুটি প্রায় সাড়ে ৯ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতা সম্পন্ন। তাই ন্যায্যমূল্য পেলে বিক্রি করা হয়। যদি কেউ কিনতে চায়, তাহলে আমার ঠিকানায় আসলেই হবে। আমার সন্তানের মতো লালন করেছি রাজা বাবুকে।’

তার ছেলে বলেন, ‘বিশালাকৃতির রাজা বাবুকে দেখতে প্রতিদিনই শতশত মানুষ ভীড় করে বাড়ীতে। অনেকেই সেলফি তুলেন। আমাদের বাড়ী এখন রাজা বাবুর জন্যে পরিচিত হয়ে উঠছে। আমার বাবা অনেক আদর করে তাকে লালন পালন করেছে। যদি কেউ আদর সহকারী গরুটিকে কিনতে চায়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরাও গরুটিকে লালন পালন করতে সহযোগিতা করে যাচ্ছি।’

আরও পড়ুন: খাটের নিচে স্ত্রীর মরদেহ নিয়ে বসবাস!

মফেল ভূইয়ার গরু ছাড়াও মাদারীপুর জেলায় ছোট বড় প্রায় দুই শতাধিক খামারী রয়েছে। এবারের কোরবানীর ঈদে এসব গরু বিক্রি হবে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি খামারীদের।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

ফুটবলে নতুন বিশ্বরেকর্ড রোনালদোর

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই অনন্য এক রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা