ছবি : সংগৃহিত
রাজনীতি
চট্টগ্রাম-১০ আসন

তিন মাসের এমপি হতে প্রার্থী যারা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: আবারও ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর এলাকা নিয়ে চট্টগ্রাম-১০ সংসদীয় আসন গঠিত। জাতীয় সংসদ নির্বাচনের আগে এই আসনে নির্বাচিত সংসদ সদস্যের মেয়াদ থাকবে মাত্র ৩ মাস।

ফলে চট্টগ্রাম-১০ আসনে কে হতে যাচ্ছেন তিন মাসের সংসদ সদস্য এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

এদিকে, উপ-নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরই আওয়ামী লীগের মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী চলতি বছরের ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা ৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু

৬ জুলাই মনোনয়নপত্র বাছাই হবে। মনোনয়নপত্র ১২ জুলাই পর্যন্ত প্রত্যাহার করা যাবে। একই দিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এই সংসদীয় আসনে ৩০ জুলাই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, এই আসনের নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল-বা প্রার্থীদের খুব একটা তৎপরতা দেখা যাচ্ছে না। ফলে দলীয় প্রার্থী হিসেবে কে পাচ্ছেন মনোনয়ন তা-নিয়ে সবার মধ্যে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন- প্রয়াত সাংসদ সদস্য ডা. আফছারুল আমীনের ছোট ভাই এরশাদুল আমীন, ডা. আরিফুল আমীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুরুল আলম, সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদুল আলম সুজন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।

আরও পড়ুন: এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত

এছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের নামও আলোচনায় রয়েছে।

মনোনয়ন চাওয়ার ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন প্রয়াত সাংসদ সদস্য ডা. আফছারুল আমীনের ছোট ভাই এরশাদুল আমীন, ডা. আরিফুল আমীন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।

চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আসন্ন চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশা করি। আশাকরি প্রধানমন্ত্রী আমাকে যোগ্য ভাববেন।

চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু একই ধরনের মন্তব্য করেছেন । তবে এই বিষয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: অনিবন্ধিতরা ইনডোরে সভা করতেই পারে

আওয়ামী লীগের বাইরে অন্য কোন দলের প্রার্থী কারা হতে পারেন কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে কারা তিন মাসের সাংসদ হওয়ার জন্য মনোনয়ন পত্র জমা দিবেন তা আগামী ৪ জুলাইয়ের আগে জানা যাবে না।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসন। বিগত তিনটি সংসদ নির্বাচনে (২০০৮, ২০১৪ ও ২০১৮) এই আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ডা. আফছারুল আমীন।

ক্যানসারে আক্রান্ত হয়ে চলতি বছরের গত ২ জুন মারা যান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা