বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল)
বাণিজ্য

বাংলাদেশের ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহী

সান নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশি বিনিয়োগকারীরা ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহী।

আরও পড়ুন : দেশের প্রতিটি ঘর আলোকিত করব

বুধবার (২০ এপ্রিল) ভারতের কলকাতায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের গভর্নর জগদ্বীপ ধংকর ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উপস্থিত ছিলেন। প্রায় ৪০টি দেশের সরকারি ও ব্যবসায়ী প্রতিনিধিরা দুই দিনব্যাপী গ্লোবাল বিজিনেস সামিটে অংশ নিচ্ছেন। টিপু মুনশি বাংলাদেশের ১০ সদস্যের সরকারি প্রতিনিধিদল ও ২০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

আরও পড়ুন : একটি মাছিও যেন বের হতে না পারে

কোভিড উত্তরকালে পশ্চিমবঙ্গে আয়োজিত গ্লোবাল বিজনেস সামিট বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এই বিজনেস সামিটের পার্টনার কান্ট্রি। এ সম্মেলনে টাটা, আদানি, উইপ্রো, হিন্দুস্থান ইউনিলিভারসহ ভারতের উল্লেখযোগ্য প্রায় সব বড় শিল্প প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বি-টু-বি এবং বি-টু-জি অংশীদারীত্ব ও বিনিয়োগের পথে এটি উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সাম্প্রতিককালে বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য বিদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা হয়েছে। ফলে বাংলাদেশি বিনিয়োগকারীরা আফ্রিকা, ইউরোপ, আমেরিকাসহ এশিয়ার দেশগুলোতে বিনিয়োগ করতে পারছেন। পশ্চিমবঙ্গে বিনিয়োগের ক্ষেত্রেও বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা আগ্রহী।

টিপু মুনশি পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক অভিন্নতার কথা তুলে ধরে বলেন, বাংলা প্রাগ্রসর চিন্তা-চেতনার ধারক হিসেবে একসময় সমগ্র ভারতবর্ষের সমীহের জায়গা ছিল। বর্তমানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সেই গৌরবের উত্তরাধীকার।

আরও পড়ুন: বিএনপির সময়ে ঢাকা কলেজ এলাকা প্রতিদিনই রণক্ষেত্র হতো

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যে উল্লেখযোগ্যভাবে অগ্রসর হচ্ছে এবং বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে সমাদৃত হচ্ছে।

টিপু মুনশি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের অভাবনীয় উন্নয়ন হয়েছে। করোনাকালে ৭ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকে সাধুবাদ জানাই।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন এবং এক নৈশভোজে অংশ নেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা