বাণিজ্য

স্যামসাং গ্যালাক্সি এ ২৩ বাজারে এলো আরও এক “অসাম” স্মার্টফোন!

সান নিউজ ডেস্ক: গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারের দুর্দান্ত এক নতুন অভিজ্ঞতা দিতে বাজারে এসেছে স্যামসাংয়ের “অসাম” এ-সিরিজের সর্বশেষ সংযোজন - গ্যালাক্সি এ২৩! আকর্ষণীয় তিনটি নতুন রঙে আসা এই ডিভাইসটি প্রথম দেখায় নিঃসন্দেহে নজর কাড়বে যে কারো।

আরও পড়ুন: বিএনপির সময়ে ঢাকা কলেজ এলাকা প্রতিদিনই রণক্ষেত্র হতো


ব্লু , পিচ এবং ব্ল্যাক - স্যামসাং গ্যালাক্সি এ২৩ -এর তিনটি রঙই ব্যবহারকারীদের যেকোনো লুকের সাথে স্টাইলের এক নতুন মাত্রা যুক্ত করতে সক্ষম।

১৬৫.৪ *৭৬.৯* ৮.৪৪ মিমি. ডাইমেনশন এবং ১৯৫ গ্রাম ওজনের এই হ্যান্ডসেটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা ব্যবহারের সময় দেবে রীতিমতো প্রিমিয়াম অনুভূতি। ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ সেটটির ৬.৬-ইঞ্চি ইনফিনিটি ভি-কাট ডিসপ্লে স্ক্রলিং এবং সোয়াইপিংকে করে মসৃণ, সেইসাথে ফোনে যেকোনো কিছু দেখার অভিজ্ঞতাকে করে আরও প্রাণবন্ত।

এমন চমৎকার সব ফিচারের সাথে হ্যান্ডসেটটির স্ন্যাপড্রাগন ৬৮০ ফোরজি (৬এনএম) অক্টা-কোর (২.৪ গিগাহার্জ + ১.৯ গিগাহার্জ) প্রসেসরের সক্ষমতা গোটা ফোনের পারফরমেন্সকে আরও উচ্চতর মাত্রায় নিয়ে যায়। সেই সাথে স্যামসাং গ্যালাক্সি এ২৩ -এ আরও রয়েছে ২৫ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সমর্থন করা ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (টিপিকাল) ব্যাটারি, যা ব্যবহারকারীদের যেকোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাটারি ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়।

স্মার্টফোন ফটোগ্রাফি যারা ভালোবাসেন, তাদের জন্য ডিভাইসটিতে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল (এফ/১.৮) ওআইএস মেইন ক্যামেরা, ৫ মেগাপিক্সেল (এফ/২.২) আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল (এফ/২.৪) ডেপথ ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল (এফ/২.৪) ম্যাক্রো ক্যামেরা।

সেই সাথে দারুণ সব সেলফি তোলার জন্য রয়েছে একটি ৮ মেগাপিক্সেল (এফ/২.২) ফ্রন্ট ক্যামেরা। কোনো ঝামেলা ছাড়াই পছন্দের সব ছবি আর ভিডিওগুলো সংরক্ষণ করে রাখতে ডিভাইসটিতে দেওয়া হয়েছে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম।

হ্যান্ডসেটটিতে ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গøাস ৫, যা এর দীর্ঘস্থায়িত্বের পরিচয় দেয়। সেইসাথে, ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ডিভাইসটিতে স্যামসাং নক্স সিকিউরিটি এবং সেন্সর সাইড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। সেটটিতে আরো রয়েছে সর্বাধুনিক অ্যান্ড্রয়েড ১২.০ এবং স্যামসাং ওয়ান ইউআই ৪.১।

আরও পড়ুন: সাংবাদিকদের ওপর হামলার বিচার হবে

এ প্রসঙ্গে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “সর্বাধুনিক উদ্ভাবনীর সমন্বয়ে স্যামসাং গ্যালাক্সি এ ২৩ ডিভাইসটি তৈরি করা হয়েছে ব্যবহারকারীদের সেরা মানের স্মার্টফোন অভিজ্ঞতা প্রদানের জন্য। ডিভাইসটি বর্তমানে আকর্ষণীয় মূল্যে পাওয়া যাচ্ছে, যাতে করে স্যামসাংয়ের সর্বশেষ প্রযুক্তিগত উদ্ভাবনীর উপহারটি সকলের জন্য আরও সহজলভ্য হয়ে ওঠে।”

মাত্র ২৫,৫৯৯ টাকায় স্যামসাং গ্যালাক্সি এ ২৩ এখন বাজারে পাওয়া যাচ্ছে। এমন দারূণ মূল্যে এমন আধুনিক একটি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা পেতে আপনার নিকটতম স্যামসাং আউটলেটে ঘুরে আসুন আজই!

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা