ছবি: সংগৃহীত
টেকলাইফ

দুর্দান্ত সব ফিচার নিয়ে গ্যালাক্সির নতুন চমক!

নিজস্ব প্রতিবেদক: ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় তাক লাগাতে এবার স্যামসাং বাংলাদেশে নিয়ে এলো গ্যালাক্সি এ১৫ ৫জি। ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ও সুপার অ্যামোলেড ডিসপ্লের মাধ্যমে এ অসাম ডিভাইস নিশ্চিত করবে দিনভর গেমিং ও স্ট্রিমিংয়ের দারুণ অভিজ্ঞতা!

আরও পড়ুন: এআই ব্যবহার করছে এটুআই ও গিভ ডিরেক্টলি

এ বিষয়ে স্যামসাং ইন্ডিয়া ইলেক্ট্রনিকস প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, দেশে গ্যালাক্সি এ১৫ ৫জি আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

আশা করি, এ ডিভাইস ব্যবহারকারীদের জীবন আরও আনন্দদায়ক করে তুলবে। এ১৫-এর শক্তিশালী ক্যামেরায় প্রিয়জনদের সাথে বা পছন্দের জায়গাগুলোর ছবি তোলা যাবে, যত ইচ্ছা তত।

সেই সাথে এর সুবিশাল ব্যটারি ফোনটিকে দিনভর চালু রেখে আপনার জীবনের রোমাঞ্চকর মুহূর্তগুলোকে করে তুলবে আরও রোমাঞ্চকর।

আরও পড়ুন: ফেসবুকে নতুন ফাঁদ

ভিশন বুস্টারসহ ৬.৫-ইঞ্চি এফএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে সমৃদ্ধ স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে সকল কনটেন্ট দেখা যাবে একদম ঝকঝকে।এমনকি, সরাসরি সূর্যের আলোতেও ফোনের ব্যবহারকারীদের কনটেন্ট দেখতে কোন অসুবিধা হবে না।

ফোনটির ডিসপ্লেতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট। ঘরের বাইরেও স্ট্রিমিংয়ে চমৎকার ছবি নিশ্চিত করতে এতে ৮০০ নিট পর্যন্ত ব্রাইটনেস বাড়ানো সম্ভব।

পাশাপাশি রাতে বা কম আলোতে ভিডিও দেখার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যদায়ক করতে এতে আছে আই কমফোর্ট শিল্ড, যা ক্ষতিকারক নীল রশ্মি থেকে চোখকে রক্ষা করে।

আরও পড়ুন: ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারী কমছে

স্মার্টফোনটির ব্যবহারকারীদের দেশ বা বিদেশ ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলবে ডিভাইসটির ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। পাশাপাশি এর ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ফোনকে দ্রুত চার্জ করে ব্যবহারকারীদের রাখবে দুশ্চিন্তামুক্ত।

৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যমেরায় সমৃদ্ধ এ স্মার্টফোনে যেকোন মুহূর্ত বা জায়গার দুর্দান্ত ছবি ক্যামেরাবন্দি করা যাবে অনায়াসেই। বন্ধুদের সাথে সকল স্মৃতি ধরে রাখতে এতে আরও থাকছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

স্যামসাংয়ের এ নতুন সংযোজনে যথেষ্ট স্পেস ও স্পিড নিশ্চিত করে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+এসওসি ও মালি জি৬৭-এমপি২ জিপিইউ। তিনটি ভার্সন-এ গ্যালাক্সি এ১৫ পাওয়া যাবে- ৬/১২৮জিবি , ৮/১২৮জিবি ও ৮/২৫৬জিবি।

আরও পড়ুন: প্রতিক্ষার অবসান ঘটিয়ে বাজারে গ্যালাক্সি এস২৩ এফই

ইন্টার্নাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অ্যান্ড্রয়েড ১৩ এর ওপর ভিত্তি করে ওয়ান ইউআই ব্যবহার করা হয়েছে এ স্মার্টফোনে। চতুর্থ প্রজন্মের ওএস আপগ্রেড ও ৫ বছরের সিকিউরিটি মেইন্টেনেন্স উপভোগ করতে পারবেন এ ডিভাইসের ব্যবহারকারীরা।

এছাড়া পাসওয়ার্ড, পিন ও প্যাটার্নের মতো ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সার্টিফায়েড ইএএল৫+ স্যামসাং নক্স ভল্ট এর সুরক্ষা রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন ডিভাইসটিতে।

আপনার দৈনন্দিন জীবনকে আরও রঙিন করে তুলতে গ্যালাক্সি এ১৫ ৫জি পাওয়া যাবে দুর্দান্ত রঙ ও ডিজাইনে। প্রাইস শুরু ৩১,২৯৯ টাকা থেকে!

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

 বড়পুকুরিয়ায় কৃষিজমিতে গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা

দেশের একমাত্র ভূগর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগেই দিনাজপুরের পার্...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা