সংগৃহীত
টেকলাইফ

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারী কমছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কমেছে। গত ফেব্রুয়ারি মাসে দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৯০০ জনে। এর আগের মাস অর্থাৎ, জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৬ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ১০০ জন। সেই হিসাবে ১ মাসের ব্যবধানে ৮২ হাজারের বেশি ব্যবহারকারী কমেছে।

আরও পড়ুন : এআই ব্যবহার করছে এটুআই ও গিভ ডিরেক্টলি

একই সময়ে ইনস্টাগ্রামে বাংলাদেশি ব্যবহারকারীর সংখ্যা কমেছে ১ লাখ ২৫ হাজার ২৯৯ জন। তবে মেসেঞ্জার ও পেশাজীবীদের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত লিংকডিনে এ সময়ে বাংলাদেশি ব্যবহারকারী বেড়েছে। মেসেঞ্জারে ৩ লাখ ৩০ হাজার ৫০০ ও লিংকডইনে ৩ লাখ ৬ হাজার বাংলাদেশি ব্যবহারকারী বেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। পোল্যান্ডভিত্তিক এ প্রতিষ্ঠানটি প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্য-উপাত্ত প্রকাশ করে থাকে।

আরও পড়ুন : ফেসবুকে নতুন ফাঁদ

নেপোলিয়নক্যাটের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারিতে ফেসবুকে বাংলাদেশি ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ১০০ জন। ফেব্রুয়ারি মাসে তা কমে হয়েছে ৬ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৯০০ জন।

জানুয়ারিতে ইনস্টাগ্রাম বাংলাদেশি ব্যবহারকারী ছিলেন ৬৮ লাখ ১৩ হাজার ৪০০ জন। বর্তমানে তা কমে ৬৬ লাখ ৮৮ হাজার ১০১ জনে নেমেছে।

আরও পড়ুন : ফ্ল্যাগশিপ মডেল নিয়ে দেশে বিওয়াইডি’র যাত্রা শুরু

বছরের শুরুতে ফেসবুকের ম্যাসেঞ্জার ব্যবহারকারী ৫ কোটি ৭২ লাখ ৬৫ হাজার ৮০০ জন। ফেব্রুয়ারি মাসে এ প্ল্যাটফর্মে বাংলাদেশি ব্যবহারকারী বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৮৭ হাজার ৩০০ জনে।

এছাড়া জানুয়ারিতে লিংকডইনের বাংলাদেশি ব্যবহারকারী ছিল ৮০ লাখ ১৮ হাজার জন। ফেব্রুয়ারি মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ লাখ ২৪ হাজার জনে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা