ছবি: সংগৃহীত
টেকলাইফ

বাজারে প্রোটন এক্স৯০ নিয়ে এল র‍্যানকন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের বাজারে প্রোটন এক্স৯০ মডেলের গাড়ি উন্মোচন করেছে বাংলাদেশে প্রোটনের একমাত্র অনুমোদিত পরিবেশক র‍্যানকন।

আরও পড়ুন: নতুন রকেট উৎক্ষেপণ করল জাপান

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মাননীয় হাই কমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম, প্রোটনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. লি চুনরং এবং র‍্যানকন হোল্ডিংস লিমিটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী।

মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করা ও দেশটির স্থানীয় অটোমোটিভ শিল্পের ভিত্তি স্থাপনের লক্ষ্যে ১৯৮৩ সালের ৭ মে প্রতিষ্ঠিত হয় প্রোটন।

২০১৭ সালে প্রতিষ্ঠানটি ডিআরবি-হাইকম ও ঝেইজ্যাং গিলি হোল্ডিং গ্রুপের সাথে অংশীদারিত্ব স্বাক্ষরের মাধ্যমে একটি বৈশ্বিক অটোমোটিভ ব্র্যান্ড হওয়ার পরিকল্পনায় নিজেদের পরবর্তী ধাপে প্রবেশ করে।

আরও পড়ুন: গ্যালাক্সি এস২৪ আলট্রার ডেলিভারি শুরু

উদ্ভাবনী প্রযুক্তি, সেরা নির্ভরযোগ্যতা ও বিশ্বমানের নিশ্চয়তা দানের মূলনীতি অবলম্বনকারী প্রোটন বর্তমানে নিজেদের ব্র্যান্ড প্রতিশ্রুতি “ইন্সপায়ারিং কানেকশন্স” অনুসরণে নির্মিত দুর্দান্ত সব গাড়ি সরবরাহের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করে যাচ্ছে।

প্রোটন এক্স৯০ গাড়িটি বাজারে নিয়ে আসার মধ্য দিয়ে বাংলাদেশে একমাত্র পরিবেশক ও নির্মাণকারী র‍্যানকন কারস লিমিটেডের সাথে প্রোটন হোল্ডিংসের এক অনন্য যাত্রা আরম্ভ হল।

ড. লি চুনরং বলেন, আমরা আত্মবিশ্বাসী যে, প্রোটনে আমাদের সাফল্যের অগ্রযাত্রায় র‍্যানকন হোল্ডিংস এক সেরা অংশীদার। তারা ইতিমধ্যে একটি বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্ক স্থাপন করছে। বাংলাদেশে স্থানীয়ভাবে প্রোটনের গাড়ি অ্যাসেম্বল করার জন্য তারা ভবিষ্যতে একটি ম্যানুফেকচারিং লাইনেও বিনিয়োগ করবে।

আরও পড়ুন: প্রতিক্ষার অবসান ঘটিয়ে বাজারে গ্যালাক্সি এস২৩ এফই

এ অংশীদারিত্বের প্রতিটি দিক সমর্থনের পাশাপাশি অদূর ভবিষ্যতে আমরা আরো সমৃদ্ধ সেবা নিয়ে আসব এবং এর মাধ্যমে আমরা দেশের অটোমোটিভ বাজারে একটি শীর্ষ ব্র্যান্ড হওয়ার প্রত্যাশা রাখি।

প্রোটন এক্স৯০ গাড়িটিতে রয়েছে ১.৫ লিটার টার্বোচার্জড ইঞ্জিনসহ দূর্দান্ত ৪৮ভি মাইল্ড হাইব্রিড সিস্টেম। ভলভো’র সাথে একযোগে নির্মিত এ মডেলটি আরো বেশি তেল সাশ্রয় করতে সক্ষম। আর গাড়ির পারফর্মেন্সও ব্যবহারকারীরা নিঃসন্দেহে উপভোগ করবেন।

ঢাকা ও চট্টগ্রামে নিজেদের শোরুমে এক্স৯০’র দু’টি ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে র‍্যানকন। এগুলো যথাক্রমে ৬-সিটের ফ্ল্যাগশিপ ভ্যারিয়েন্ট, যেটির মূল্য ৪৯.৯০ লাখ টাকা; এবং ৭-সিটের প্রিমিয়াম ভ্যারিয়েন্ট, যেটির মূল্য ৪৫.৯০ লাখ টাকা। গাড়িটি কিনলে ৫ বছর বা ১৫০,০০০ কিমি (যেটি আগে হয়) পর্যন্ত র‍্যানকনের ওয়ারেন্টি প্রযোজ্য থাকবে। সেই সাথে ৬টি ফ্রি আফটার সেলস সার্ভিসও দিবে র‍্যানকন।

আরও পড়ুন: আঙুলের রিং আনছে স্যামসাং

এছাড়া গাড়ির সেরা যত্নের জন্য র‍্যানকনের অথরাইজড সার্ভিস সেন্টার থেকে যেকোনো সেবা ও মূল স্পেয়ার পার্টস সংগ্রহ করা যাবে। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে এ সার্ভিস সেন্টারগুলো কাজ করবে।

অনুষ্ঠানে র‍্যানকন হোল্ডিংস লিমিটেডের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী বলেন, বাংলাদেশে এক চোখ ধাঁধানো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গঠনের লক্ষ্যে ইতিমধ্যে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে র‍্যানকন। জননেত্রী শেখ হাসিনার প্রগ্রতিশীল নেতৃত্বের ধারাবাহিকতা ও অটোমোবাইল

ম্যানুফেকচারিং পলিসি’র সাথে তার পরিকল্পনার একাত্মতার ফলাফল হিসেবে আশা করছি ২০২৪ সালের শেষ নাগাদ আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রোটন গাড়ি নির্মাণকার্য আরম্ভ করতে পারব। ফলে দামও উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার চেষ্টা করব।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা