ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নতুন রকেট উৎক্ষেপণ করল জাপান

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয়বারের মতো মহাকাশে সফলভাবে রকেট উৎক্ষেপণ করেছে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ)। গত বছর এ প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিল সংস্থাটি।

আরও পড়ুন: পাকিস্তানে ৪.৭ মাত্রার ভূমিকম্প

শনিবার (১৭ ফেব্রুয়ারি) কাগোশিমা প্রিফেকচারের তানেগাশিমার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপের তানেগাশিমা মহাকাশকেন্দ্র থেকে এইচ-৩ নামের রকেটটি উৎক্ষেপণ করা হয়।

গত মাসে চাঁদে ল্যান্ডার এসএলআইএম পাঠিয়েছিল জেএএক্সএ। রকেট উৎক্ষেপণের মুহূর্তটি লাইভে শেয়ার করেছিল সংস্থাটি। এ সময় তানেগাশিমা স্পেস সেন্টারে বিজ্ঞানীদের হাততালি দিতে ও একে অপরকে খুশিতে জড়িয়ে ধরতে দেখা গেছে।

জেএএক্সএ জানায়, রকেটটির দুটি মাইক্রোস্যাটেলাইট ও একটি ডামি স্যাটেলাইটসহ অতিরিক্ত সব ওজন সফলভাবে ছেড়েছে। আশা করা হচ্ছে, ২ দশকের পুরনো এইচ-টু রকেটকে প্রতিস্থাপন করবে পরবর্তী প্রজন্মের রকেট এইচ-৩।

আরও পড়ুন: ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

জেএএক্সএ ও প্রাথমিক ঠিকাদার কোম্পানি মিটসুবিশি হেভি ইন্ডাস্ট্রিস আশা করছে, রকেটটির কম খরচ ও ব্যাপক ওজন ধারণ ক্ষমতা আন্তর্জাতিক গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করকে সক্ষম হবে। পাশাপাশি তাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাবে।

৬৩ মিটার (২৯৭ ফুট) দৈর্ঘ্যের রকেটটি মহাকাশে ৬.৫ টন ওজন বহন করতে পারবে। এটির সহজ কাঠামো ও অটোমোবাইল-গ্রেড ইলেকট্রনিক্সের কারণে প্রতি উৎক্ষেপণে খরচ কমিয়ে ৫০০ কোটি ইয়েন বা ৩ কোটি ৩০ লাখ ডলার পর্যন্ত আনা হয়েছে, যা পূর্ববর্তী এইচ-২ এর তুলনায় প্রায় অর্ধেক। এর প্রতিটি উৎক্ষেপণে খরচ প্রায় ১ হাজার কোটি ইয়েন।

উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে এইচ-৩ রকেট ব্যবহার করে প্রায় ২০টি উপগ্রহ ও প্রোব উৎক্ষেপণের পরিকল্পনা করেছে জাপান সরকার। সূত্র: রয়টার্স।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা