ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জাতীয় নির্বাচনে একক কোনো দল বিজয়ী না হওয়ায় সরকার গড়া নিয়ে বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

এরই মধ্যে সবচেয়ে বেশি আসনে জয়ী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিক্ষোভের ডাক দেয়ায় রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন: পিটিআইয়ের বিরোধী দল হওয়ার সিদ্ধান্ত

শনিবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সমাবেশস্থলের নাম ঘোষণা করেছে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। তবে দলটিকে ঠেকাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ইসলামাবাদ পুলিশ বলছে, রাজধানীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিরাপত্তার জন্য শহরজুড়ে উচ্চ সতর্কতা অবলম্বন করেছে পুলিশ। পিটিআই দেশজুড়ে বিক্ষোভ ঘোষণা দেয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

আরও পড়ুন: পুতিনের সমালোচক নাভালনির মৃত্যু

পুলিশ আরও জানায়, যেকোনো সময় এফ৯ পার্কের কাছে ট্রাফিক বাড়ানো হতে পারে। সেখানকার জনগণকে অপ্রয়োজনীয় চলাফেরা এড়াতে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া জরুরিসহ যেকোনো পরিস্থিতি এড়াতে কাউন্টার টেররিজম বিভাগের স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে। তারা টহল অব্যাহত রেখেছে।

আরও পড়ুন: ভারতে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১১

এদিকে নির্বাচনের পর টালমাটাল পরিস্থিতির মধ্যে নাটকীয় সিদ্ধান্ত নিয়েছে পিটিআই। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া দেশটির ১৬তম জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে পিটিআই। দলটির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সর্বোচ্চ ৯২টি আসনে জয়লাভ করেছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তারা জানিয়েছে, তাদের দল বিরোধী দলের ভূমিকায় থাকবে। বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন দলের চেয়ারম্যান ইমরান খান। সেখান থেকেই দলকে নির্দেশনা দিচ্ছেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা