ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পিটিআইয়ের বিরোধী দল হওয়ার সিদ্ধান্ত 

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ১৬তম পার্লামেন্ট নির্বাচনে বিরোধী দলের আসনে বসার সিদ্ধান্ত নিয়েছে সবচেয়ে বেশি আসনে জয়ী দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।

আরও পড়ুন: পুতিনের সমালোচক নাভালনির মৃত্যু

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র ব্যারিস্টার মুহম্মদ আলী খান আসিফ এ তথ্য জানিয়েছেন।

এ দিন রাজধানী ইসলামাবাদে কওমি ওয়াতান পার্টির সাথে বৈঠক শেষে তিনি বলেন, রাজনীতিবিদরা ক্ষমতালোভী- এমন অভিযোগ অনেকেরই। এবার নির্বাচনে আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি (কেন্দ্রীয় পার্লামেন্ট) ও পাঞ্জাব আইনসভায় যত আসন পেয়েছি, তাতে চাইলে আমরা কেন্দ্রে সরকার গঠন করতে পারতাম।

তবে আমরা তা করছি না। তার পরিবর্তে পার্লামেন্টে আমরা বিরোধী দলে থাকব। এটা দলীয় সিদ্ধান্ত। পিটিআই চেয়ারম্যান ইমরান খান বিরোধী দলগুলোর সাথে জোট গঠনের নির্দেশ দিয়েছেন। সে নির্দেশ মেনেই কওমি ওয়াতান পার্টির সাথে বৈঠক করেছে পিটিআই।

আরও পড়ুন: গাজায় হামলায় আরও ৮৭ জন নিহত

উল্লেখ্য, পাকিস্তানের কেন্দ্রীয় পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসন ২৬৬টি। গত ৮ ফেব্রুয়ারি এসব আসনের একটি ব্যতীত বাকি ২৬৫টি আসনে নির্বাচন হয়েছে।

সাংবিধানিক বিধি অনুসারে, পাকিস্তানে কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায়, তাহলে সেই দল বা জোটকে অবশ্যই ১৩৩টি আসনে জয়ী হতে হবে।

তবে নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায়, দেশটির প্রধান ৩ টি রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে পিটিআই। মোট ৯২টি আসনে জয়ী হয়েছেন দলটির প্রার্থীরা।

আরও পড়ুন: পিটিআই নেতাকে গুলি করে হত্যা

দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএলএন) জয়ী হয়েছে মোট ৭৯টি আসনে এবং ৫৪টি আসন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। অর্থাৎ সরকার গঠনের জন্য ন্যুনতম যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, তা পায়নি কোনো দলই।

ফলে পাকিস্তানের রাজনীতিতে অভূতপূর্ব এক অনিশ্চয়তা দেখা দেয়। এ সংকট কাটানোর সবচেয়ে উপযুক্ত সমাধান ছিল যে কোনো দুটি রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জোট সরকার গঠন করা।

তবে কোন দুই দল জোট গঠন করবে তা নিয়ে দলগুলোর মধ্যে ব্যাপক নাটকীয়তা পরিলক্ষিত হয়েছে। এমনকি এ পরিস্থিতির সুযোগ নিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেবে, এমন গুঞ্জনও শুরু হয়েছিল। পিটিআইয়ের এ সিদ্ধান্ত কার্যত সেই অনিশ্চয়তার সংকট কেটে যাওয়ার প্রথম ধাপ। সূত্র: জিও নিউজ

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা