ছবি: সংগৃহীত
টেকলাইফ

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ওয়ানপ্লাস

নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তিপ্রেমিদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস!

আরও পড়ুন: গুগল প্লে সিকিউরিটি ব্যাজ পেলো ইমো

বিশ্ব বাজারে স্মার্টফোন নিয়ে আসার শুরু থেকেই দেশের তরুণদের মাঝে ব্যাপক সাড়া জাগায় ব্র্যান্ডটি। পুরোনোকে ঝেড়ে ফেলে নতুনের সন্ধানে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার ব্র্যান্ড শ্লোগান ‘নেভার সেটেল’কে মূলমন্ত্র করে বিশ্বের লাখো মানুষকে অনুপ্রাণিত করে যাচ্ছে।

দেশে যাত্রা শুরুর আগে ব্র্যান্ডটি শীঘ্রই এক উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে প্রযুক্তিপ্রেমি ও আগ্রহী ব্যবহারকারীদের সামনে তাদের পণ্য ও সুবিধাগুলো বিস্তারিত তুলে ধরবে।

এ আয়োজনে অতিথিরা ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ মডেল থেকে শুরু করে নর্ড সিরিজের স্মার্টফোনগুলোর পাশাপাশি স্মার্টফোন মডিউল এবং আইওটি ডিভাইসসমূহের ব্যাপারেও সরাসরি জানার সুযোগ পাবেন।

আরও পড়ুন: ভিডিওতে আয় বেশি কার ইউটিউব না ফেসবুক

সামনে আসছে ওয়ানপ্লাসের আরও দূর্দান্ত সব চমক। ব্র্যান্ডটির অফিসিয়াল চ্যানেলগুলোতে চোখ রাখতে পারেন আপনিও!

উল্লেখ্য, প্রযুক্তি খাতে প্রথাগত ধারণা গুলো চ্যালেঞ্জ করে চলেছে বিশ্বখ্যাত মোবাইল ব্র্যান্ড ওয়ানপ্লাস। ‘নেভার সেটেল’ মূলমন্ত্রকে পুঁজি করে সেরা মানের প্রিমিয়াম ও হাই পারফর্ম্যান্স হার্ডওয়্যার সমৃদ্ধ অনন্য ডিজাইনের সব ডিভাইস নির্মাণ করছে প্রতিষ্ঠানটি।

ব্যবহারকারী ও ফ্যানদের সাথে দৃঢ় বন্ধন গড়ে এক সাথে এগিয়ে চলতে প্রতিজ্ঞাবদ্ধ শীর্ষ এ ব্যান্ড।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা