তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ( ফাইল ছবি )
জাতীয়

সাংবাদিকদের ওপর হামলার বিচার হবে

সান নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নিউমার্কেটের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

আরও পড়ুন: দেশের প্রতিটি ঘর আলোকিত করব

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত মূলত সৌজন্য সাক্ষাৎ এসেছেন। সেখানে আমাদের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা গণমাধ্যম নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের গণমাধ্যম কীভাবে কাজ করে এবং সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করেছি। সারা বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ নিয়ে কথা হয়েছে।

নিউমার্কেটের সংঘর্ষে ১১ সাংবাদিক আহত হয়েছে সে বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, সেখানে একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি কারা ঘটিয়েছে সেটা খুঁজে বের করা হচ্ছে। এখন পর্যন্ত দুইজন মারা গেছে। যারা নিউজ কাভার করতে গেছে তাদের কি ছাত্ররা আক্রমণ করেছে, নাকি ব্যবসায়ীরা এটা খুঁজে বের করে বিচার হবে। এর সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত নয়।

তিনি আরও বলেন, আমরা মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছি বাংলাদেশের গণমাধ্যম যেভাবে কাজ করে অনেক উন্নয়নশীল দেশে এভাবে কাজ করতে পারে না। তাকে (রাষ্ট্রদূত) আমি ইউকে’র গণমাধ্যমের উদাহরণ দিয়েছি, সেখানে গণমাধ্যমে ভুল সংবাদ পরিবেশন হলে, কারো বিরুদ্ধে অসত্য সংবাদ পরিবেশিত হলে, কারো চরিত্র হনন করা হলে গণমাধ্যমকে জরিমানা দিতে হয়। সেটা আমাদের দেশে সেভাবে নাই। আমি এই তুলনামূলক চিত্রগুলো তার সামনে উপস্থাপন করেছি।

আরও পড়ুন: নিউমার্কেটে খুলেছে দোকানপাট

র‍্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কবে থেকে উঠিয়ে নেওয়া হবে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, র‍্যাবের কর্মকর্তাদের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। এটি উঠিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছি। সেটাও একটি প্রসেসের মাধ্যমে হতে হবে। একটু দীর্ঘ হবে এটাই বলেছেন তিনি (মার্কিন রাষ্ট্রদূত)।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা