বাণিজ্য

সোনার দাম ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক : গতবছর করোনা পরিস্থিতির কারণে মন্দা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেই সোনার দাম বাড়ার রেকর্ড ভাঙে কয়েক দফা। এ বছরের শুরুতেও দাম বৃদ্ধির আভাস মিলছে।

বাজারদরের প্রতিমুহূর্তের হাল-নাগাদ তথ্য তুলে ধরা সংস্থা গ্লোডপ্রাইসের তথ্য অনুযায়ী এ আভাস পাওয়া যায়। এখন বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ফলে বিনিয়োগের অন্যতম নিরাপদ মাধ্যম এই সোনার দাম বাড়ছে।

গ্লোডপ্রাইসের তথ্য অনুযায়ী, ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও গত ১ জানুয়ারি কোনো উত্থান হয়নি সোনার বাজারের। তবে, এরপর দুদিন বন্ধের পর আবার লেনদেন শুরু হয় আজ।

লেনদেনের চিত্রে দেখা যাচ্ছে, আগের দিনের সর্বশেষ দামের তুলনায় প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৩০.০৭ ডলার। আর ১ আউন্স সোনার দাম ১ হাজার ৯২৫ ডলার (বাংলাদেশ সময় দুপুর)।

গত ৩ জানুয়ারি পর্যন্ত ১ মাসের ব্যবধানে ১ আউন্স সোনার দাম গড়ে বেড়েছে ২৯.১৭ ডলার। আর ৬ মাসের ব্যবধানে বাড়ে ১০৭.৫৩ ডলার। ১ বছরে এই বেড়েছে ৩৬৯.১৬ ডলার।

এখন আন্তর্জাতিক বাজারে রূপার দামও ঊর্ধ্বমুখী। একদিনের ব্যবধানে রূপার দাম বেড়েছে প্রায় ১ ডলার (দশমিক আট তিন)। প্রতি আউন্স রূপা হাতবদল হচ্ছে ২৭.১৪ ডলারে। প্রতি আউন্স রূপার দাম ১ মাসে বেড়েছে প্রায় ২ (১.৭৫) ডলার। ৬ মাসের ব্যবধানে ৮ ডলার আর ১ বছরে ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে ৮.২৪ ডলার।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা