বাণিজ্য

নতুন বছরের শুরুতেই সূচকের বড় উত্থানে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : বছরের প্রথম কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

রোববার (৩ জানুয়ারি) ১ ঘণ্টায় ডিএসইর সূচক বেড়েছে ১১৫ পয়েন্ট। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। লেনদেন শুরুর ১ ঘণ্টা পর সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৭ পয়েন্টে অবস্থান করে।

ডিএসই শরীয়াহ্ সূচক ৩২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৭৪ ও ২০৩১ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৭০৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। একই দিনের এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২১টির, কমেছে ৭৪টির এবং অপরির্বতিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম।

বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, লাফার্জহোলসিম, লংকাবাংলা, আইএফআইসি ব্যাংক, বিএসসিসিএল, বিডি ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, অরিয়ন ফার্মা ও শাইনপুকুর সিরামিক।

তার আগে লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৫৬ পয়েন্ট। এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ২০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৮৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯০ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, লেনদেন শুরুর এক ঘণ্টা পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৩৩৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯২৮ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে ১১০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২৯টি কোম্পানির দাম। অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা