বাণিজ্য

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক : ভারত সরকার কর্তৃক সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হচ্ছে পেঁয়াজ আমদানি।

শনিবার (২ জানুয়ারি) কোনও জটিলতা না থাকলে দেশে পৌঁছাবে পেঁয়াজের প্রথম চালান। এমন কথাই জানিয়েছেন হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানিকারকেরা। ইতোমধ্যে তারা কয়েকটি ব্যাংকে এলসিও উম্মুক্ত করেছেন। এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরের সঙ্গে সঙ্গে দেশের বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম অন্তত ৬-৮ টাকা কমে গেছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা জানান, ভারত সরকার গত বছরের ১৪ সেপ্টেম্বর অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে। এরফলে দেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দিলে দাম কয়েকগুণ বেড়ে যায়।

জরুরি সংকট মোকাবেলায় হিলি স্থলবন্দরের আমদানিকারকরা মিয়ানমার, পাকিস্তান, মিসর, তুরস্ক ও চীন থেকে বিপুল পরিমাণে পেঁয়াজ আমদানি করে। এ অবস্থায় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করে। তখন প্রতি কেজি বিক্রি হয় ৫০-৬০ টাকার মধ্যে।

বাংলাহিলি বাজারের খুচরা বিক্রেতা মঈনুল ইসলাম, শাকিল হোসেন জানান, তারা শুনেছেন ভারত থেকে শনিবার দেশে পেঁয়াজ আসবে। এই খবর বাজারে পৌঁছালে প্রতি কেজিতে ৭-৮ টাকা করে দাম কমে গেছে। শুক্রবার বিক্রি হয়েছে ৩০-৩২ টাকায়। তার আগে বিক্রি হয় ৩৬-৪০ টাকায়।

এদিকে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক সংগঠনের সভাপতি হারুন উর রশিদ জানান, কোনও জটিলতা না থাকলে শনিবার ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে। অনেক আমদানিকারক ব্যাংকে এলসি করেছেন।

তবে বাংলাদেশে রফতানির ক্ষেত্রে ভারত সরকার এখনও নির্দিষ্ট করে কোনও মূল্য নির্ধারণ করে দেয়নি। তাই ধারণা করা হচ্ছে, ২০০-৩০০ ডলারের মধ্যেই আমদানি করা যাবে। ভারতের পেঁয়াজ বাজারে এলে ২০-২৫ টাকার মধ্যে পাইকারি বিক্রি হবে। তবে চাহিদার উপর নির্ভর করে পেঁয়াজ আমদানি করা হবে। সূত্র : ইউএনবি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা