বাণিজ্য

রিজার্ভের রেকর্ড গড়ে বছর শেষ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক : রিজার্ভের নতুন রেকর্ড গড়ে বছর শেষ করছে বাংলাদেশ। করোনা মহামারির মধ্যেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছাড়িয়েছে ৪৩ বিলিয়ন ডলার।

বুধবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ ৪৩.১৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৬৬ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। গত মাসে মোট এসেছে প্রায় ২০৮ কোটি ডলার।

বর্তমানে মজুদ থাকা বিদেশি মুদ্রায় প্রায় ১১ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সাধারণত তিন থেকে চার মাসের আমদানি ব্যয় মেটানোর মত বিদেশি মুদ্রার মজুদকে সন্তোষজনক মনে করা হয় আন্তর্জাতিকভাবে।

এর আগে চলতি মাসের ১৫ তারিখে বিদেশি মুদ্রার রিজার্ভ ছাড়ায় ৪২ বিলিয়ন বা ৪ হাজার ২শ' কোটি ডলার। রিজার্ভের এই বৃদ্ধিকে বাংলাদেশ অর্থ‌নৈ‌তিক সক্ষমতার নতুন মাইলফল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা