সংগৃহীত ছবি
বাণিজ্য

শেয়ারবাজারে গতি বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরে শেয়ারবাজারে গতি কিছুটা বৃদ্ধি হয়েছে। বিগত ৭ দিনে পৌনে ৬ হাজার নতুন বিনিয়োগকারী যুক্ত হয়েছেন।

তার পাশাপাশি নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের মধ্যে অনেকে এখন সক্রিয় হতে শুরু করেছেন। গত ৩ কার্যদিবসে প্রায় ৬ হাজার বিনিয়োগকারী এই বাজারে সক্রিয় হয়েছেন।

আরও পড়ুন: বাজারে স্বস্তি ফিরলো

গত রোববার (১১ আগস্ট) শেয়ার আছে, এমন সক্রিয় বিও হিসাবের সংখ্যা ছিল ১২,৮৮,২৯৪। বুধবার (১৪ আগস্ট) লেনদেন শেষে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২,৯৪,২৭২। এ সময় নিষ্ক্রিয় বিও হিসাব সক্রিয় হতে শুরু করায় শেয়ার নেই এমন বিও হিসাবের সংখ্যা কমছে।

সোমবার (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পরে টানা কয়েক দিন শেয়ারবাজারে বড় ধরনের কোন উত্থান ঘটে। এর পরে মঙ্গলবার (৬-১৫ আগস্ট) বৃহস্পতিবার পর্যন্ত ৭ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৪৭৮ পয়েন্ট বেড়েছে। এই ৭ দিনের মধ্যে ৪ দিনই সূচকের বড় উত্থান হয়েছে। আর সূচক কমেছে ৩ দিন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা