বাণিজ্য

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : চাল-তেলের দামসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সহায়তাকারি সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

রোববার (৩ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা জানান। মন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা যেন ভোক্তাদের জিম্মি করে দাম বাড়ানোর সুযোগ না পায়, সেজন্য জনমত সৃষ্টি করতে হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা শক্ত অবস্থানে যাচ্ছি, বিভিন্ন বৈঠকে এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্য তেলের ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় প্রভাবটা আমাদের দেশে পড়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টরা এ ব্যাপারে বৈঠক করেছেন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কি পরিমাণ বাড়ছে এবং দেশের বাজারে তার প্রভাব কিভাবে পড়ছে, সেটা মনিটরিং করা হচ্ছে।

টিপু মুনশী আরও বলেন, যেসব পণ্যগুলো আমাদের আমদানি করে চলতে হয়, সেটার জন্য আন্তর্জাতিক বাজারের ওপর ভরসা করতেই হবে। কিন্তু এই সুযোগটা নিয়ে কেউ যেন অতিরিক্ত লাভবান না হতে পারে, সেটা আমরা দেখভাল করব।

চালের মূল্য বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, যথেষ্ট মজুত না থাকায় দেশে চালের দাম বেড়েছে। সরকার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এটি খাদ্য মন্ত্রণালয়ের বিষয়, তারপরও আমি যতদূর জানি তারা আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ৫০ হাজার টন করে তিনটি কনসাইনমেন্টের এলসি ওপেন করে দিয়েছে, আরও দুইটি ওপেন করবে।

তিনি বলেন, সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। আমি মনে করি সেক্ষেত্রে চালের দামটা কমবে। ধানের দাম কমেছে ১০০ টাকা। চালের দাম ৮০-৯০ টাকা কমেছে। খাদ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে এ তথ্য জানিয়েছেন। সবদিক থেকেই সরকার চেষ্টা করছে।

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৭ জানুয়ারি সারাদেশে বিএনপির কর্মসূচি বিষয়ে মন্ত্রী বলেন, চাল-ডালের দাম বেড়েছে, কিন্তু অনেক পণ্যের দাম কমেও গেছে। শাক-সবজি, আলুর দাম নিয়ন্ত্রণে আছে। পেঁয়াজের দামও কমে আসছে।

বিএনপি মূলত বাজারে নিত্যপণ্যের দাম যত বেশি বেড়েছে, তার চেয়ে একটা পলিটিক্যাল প্রোগ্রাম দেয়ার জন্যই তারা দিয়েছে। আমরা সেটা লক্ষ করছি। পলিটিক্যাল পার্টি তো পলিটাক্যাল প্রোগ্রাম দেবেই।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

মুন্সীগঞ্জে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের খাতা শূন্য, ১৩ পরীক্ষার্থীর সবাই ফেল

মুন্সীগঞ্জে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এ...

ফুলবাড়ী শ্রম কল্যাণ অফিস ভাংচুর ও মালামাল লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ

দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভা...

বিএনপির কাছে সবাই নিরাপদ, তবে অন্যায়কারী দলের কেউই ছাড় পাবে না

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভোল...

খান ইউনিসের আশ্রয়শিবিরে আগুনে পুড়ে দুই ফুটফুটে শিশুর করুণ মৃত্যু

প্রলয়ঙ্করী সংঘাত ও চরম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাওয়া অবরুদ্ধ ফিলিস্তিনের গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা