বাণিজ্য

ভ্যাকসিন অনুমোদন : বাড়লো বেক্সিমকোর শেয়ার দর

নিজস্ব প্রতিবেদক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদনের খবরে দাম বেড়েছে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মার শেয়ারের। এ কারণে প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়ে বিক্রেতাশূন্য হয়ে পড়েছে।

রোববার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাপক লেনদেন হয়েছে। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১ হাজার ২৩৫ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬২টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত আছে ৫৬টির দর।

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৭৩ পয়েন্ট। সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মার শেয়ারের।

গত বুধবার করোনার টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ব্যবহারের জন্য অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর গত শুক্রবার ওই টিকা ব্যবহারের অনুমোদন দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা কিনতে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি করে সরকার। তাই এই অনুমোদনের খবরে বেক্সিমকোর শেয়ারের ব্যাপক মূল্যবৃদ্ধি হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা