বাণিজ্য

ফোর্বসের তালিকায় তিন বাংলাদেশি কোম্পানি

আর্ন্তজাতিক ডেস্ক : বাংলাদেশের তিনটি কোম্পানিকে এশিয়ার সেরা ২০০ 'আন্ডার এ বিলিয়ন' তালিকায় যুক্ত করেছে মার্কিন ব্যবসাভিত্তিক ম্যাগাজিন ফোর্বস।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেসব কোম্পানির বিক্রি এক বিলিয়ন ডলারের নিচে তাদের মধ্যে এই তালিকা করা হয়। ফোর্বস জানিয়েছে, স্থান পাওয়া কোম্পানিগুলো কর্পোরেট পারফর্মেন্সে ব্যাতিক্রমি রেকর্ড করেছে। কোম্পানিগুলো তাদের প্রতিদ্বন্দ্বীদের থেকে বিক্রি ও মুনাফা বৃদ্ধি, ঋণের হার নিয়ন্ত্রণ এবং বলিষ্ঠ পরিচালনায় বেশি স্কোর করেছে।

বাংলাদেশের যে তিনটি কোম্পানি এ তালিকায় যুক্ত হয়েছে তারমধ্যে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ফোর্বসের তালিকায় বলা হয়েছে, স্কয়ারের বর্তমান বাজারমূল্য ১,৭১৬ মিলিয়ন ডলার। এটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৫৮ সালে। কোম্পানিটির বিক্রি দেখানো হয়েছে ৫১২ মিলিয়ন ডলার এবং নিট আয় দেখানো হয়েছে ১৫০ মিলিয়ন ডলার।

ফোর্বস জানিয়েছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অধীনে বর্তমানে কাজ করছেন ৯ হাজার ২৩৪ কর্মী। তালিকায় যুক্ত হয়েছে আরেক বাংলাদেশি কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস যার বাজারমূল্য বলা হয়েছে ১,০৭১ মিলিয়ন ডলার। কোম্পানিটির বিক্রি ও আয় দেখানো হয়েছে যথাক্রমে ২৭১ মিলিয়ন ডলার ও ৪৫ মিলিয়ন ডলার। রেনেটা প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। বর্তমানে এতে ৭ হাজার ৩২৪ জন কর্মী কাজ করছেন।

তালিকায় সর্বশেষ বাংলাদেশি কোম্পানি হিসেবে জায়গা পেয়েছে পাদুকা কোম্পানি ফরচুন সুজ। কোম্পানিটি তুলনামূলকভাবে নতুন হলেও এটি ভাল ব্যবসা করছে বলে জানিয়েছে ফোর্বস। ২০১০ সালে এর যাত্রা শুরু হয়। এরইমধ্যে এর বাজারমূল্য দাঁড়িয়েছে ২৮ মিলিয়ন মার্কিন ডলারে। এর বিক্রি ও আয় দেখানো হয়েছে যথাক্রমে ১৮ মিলিয়ন ডলার ও ৩ মিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটিতে কাজ করছেন ১ হাজার ৭২৩ জন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা