বাণিজ্য

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ৫ মাসের বকেয়া বেতন আদায়ের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আশুলিয়া প্রেসক্লাবের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ বিক্ষোভ করেন চারাবাগে অবস্থিত এলাইনস এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা৷ শ্রমিকরা জানান, কারখানা থেকে ৫ মাসের বেতন না দিয়ে ৪২৫ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে।

এছাড়া কোনও আইনানুগ পাওনাও কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করেনি। পাওনা বকেয়াদি চাইতে গেলে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে ওসব পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল করা হচ্ছে।

এ বিষয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা সভাপতি ফরিদুল ইসলাম বলেন, বেআইনিভাবে চাকরিচ্যুত এলাইন এ্যাপারেলস লিমিটেডের ৪২৫ জন শ্রমিকের ৫ মাসের বকেয়া বেতন-ভাতা ও আইনানুগ ক্ষতিপূরণ দিতে মালিক, সরকার ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনসহ (বিকেএমইএ) সবার প্রতি জোর দাবি জনাই।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা