বাণিজ্য

কমেছে মাছ-মুরগি-সবজির দাম

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের ব্যবধানে নিম্নমুখী রয়েছে রাজধানীর শাক-সবজির বাজার। অধিকাংশ সবজি কেজিতে পাঁচ থেকে ১০ টাকা কমেছে। প্রতি মোড়া শাকে কমেছে দুই থেকে তিন টাকা পর্যন্ত।

শাক-সবজির মতো দাম কমেছে মাছ ও মুরগির। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে মাছের। এছাড়া কেজিতে পাঁচ থেকে ১০ টাকা কমেছে মুরগির। অন্যদিকে অপরিবর্তিত আছে চাল, ডাল, আলু, মসলা ও মাংসের দাম।

শুক্রবার (৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরের মুসলিম বাজার, মিরপুর-১ নম্বর বাজার, ৬ নম্বর বাজার, ১১ নম্বর বাজার, কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

এসব বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত দাম কমে প্রতিকেজি সিম বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা, শসা ৪০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ৪০ থেকে ৮০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা, চিচিংগা ৪০ থেকে ৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, উস্তা ৫০ থেকে ৬০ টাকা, বাধা ও ফুল কপি প্রতিপিস ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

দাম কমে বাজারে প্রতি মোড়া লাল শাক বিক্রি হচ্ছে ১০ টাকা, পালং শাক ১৫ থেকে ২০ টাকা, ডাটা শাক ১৫ টাকা, মুলা শাক ১০ টাকা, লাউ ও কুমড়ার শাক ৩০ টাকায়।

বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকা, আটাশ চাল ৫২ থেকে ৫৩ টাকা, পায়জাম ৫০ থেকে ৫২ টাকা, মিনিকেট প্রকারভেদে ৫৭ থেকে ৬০ টাকা, নাজির ৫৫ থেকে ৫৮ টাকা, পোলাওর চাল ৯০ থেকে ৯৫ টাকা, খোলা ভোজ্যতেল বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১০৮ টাকায়।

সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা, গাছসহ দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

অপরিবর্তিত আছে মাংসের দাম। তবে দাম কমেছে মাছ ও মুরগির। এসব বাজারে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম কমে প্রতিকেজি শিং (আকারভেদে) বিক্রি হচ্ছে ২২০ থেকে ৫০০ টাকা, রুই (আকারভেদে) ১৮০ থেকে ২৮০ টাকা, মৃগেল ১৭০ থেকে ২৫০ টাকা, পাঙাস ১০০ থেকে ১৬০ টাকা, কাতল ১৭০ থেকে ২৮০ টাকা, তেলাপিয়া ১১০ থেকে ১৬০ টাকা, সিলভার কাপ ১০০ থেকে ১৪০ টাকা, কৈ ১৪০ থেকে ১৭০ টাকা, মিরর কাপ ১৬০ থেকে ২০০ টাকা, কাচকি ও মলা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়।

তবে অপরিবর্তিত আছে ডিমের দাম। এসব বাজারে প্রতিডজন লাল ডিম ১০৫ থেকে ১১০ টাকা, দেশি মুরগির ডিম ১৭০ থেকে ১৮০ টাকা ও হাঁসের ডিম ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

বাজারে প্রতিকেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা, বকরির মাংস ৭২০ থেকে ৭৫০ টাকা, গরুর মাংস ৫৫০ থেকে ৫৮০ টাকা ও মহিশের মাংস বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকায়।

কেজিতে পাঁচ থেকে ১০ টাকা কমে প্রতিকেজি বয়লার বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা, লেয়ার ২৩০ থেকে ২৪০ টাকা ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়।

কালশী বাজারের বিক্রেতা মো. রহিম বলেন, চলতি সপ্তাহে পেঁয়াজ, সবজি ও ডিমের দাম কমেছে। সবজির দাম আসলে সরবরাহের উপর নির্ভর করে। সরবরাহ বেশি থাকলে দাম কম থাকে আর সরবরাহ কম থাকলে দাম বেশি থাকে।

সাবরিনা সুলতানা রুমী নামে এক ক্রেতা বলেন, এমনিতেই বাজারে নিত্য দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি। শাক-সবজির সরবরাহ শীতকালে এমনিতেই বেশি থাকে। এ কারণেই সপ্তাহের ব্যবধানে শাক-সবজির দাম কমেছে। মুরগি ও মাছের দাম তুলনামূলক একটু কম রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা