সংগৃহীত
জাতীয়

১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: মার্কিন অর্থ ও বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে। এতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬তম অবস্থানে রয়েছেন।

আরও পড়ুন: ট্রাক-কাভার্ড ভ‍্যানে চাপা পড়ে নিহত ১

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সবচেয়ে শক্তিশালী নারীর ২০তম বার্ষিক র‌্যাঙ্কিং ২০২৩ প্রকাশ করেছে ফোর্বস।

সবচেয়ে অনুপ্রেরণাদায়ী নারী প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজনীতিবিদ, সমাজসেবী ও নীতিনির্ধারকরা তালিকায় স্থান পেয়েছেন তিনি। আজকের বিশ্বে যারা জীবন-পরিবর্তনকারী প্রভাব ফেলছে।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনীতির ক্ষেত্রে জিডিপি-জনসংখ্যার বিষয় ও করপোরেট নেতাদের ক্ষেত্রে আয় ও কর্মীদের বিবেচনায় নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতিবদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করছেন শেখ হাসিনা। শুধু তাই নয়, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে নারী সরকারপ্রধান হিসেবেও দায়িত্বপালন করছেন তিনি। বর্তমানেপরপর ৩ বারসহ চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন ও ৫ম বারের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সর্বশেষ নির্বাচনে শেখ হাসিনার দল বাংলাদেশ আ’লীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছিল।

ফোর্বসের এ তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপর ২য় স্থানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ ও ৩য় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

আরও পড়ুন: গণতন্ত্র-মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ

এর আগে, ২০২২ সালে ফোর্বসের এ নারীর তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৪২তম। ২০০৪ সাল থেকে প্রতি বছর মার্কিন সাময়িকীটি এ তালিকাটি প্রকাশ করে আসছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা