সংগৃহীত
জাতীয়

যাত্রী সেজে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে অগ্নিসংযোগ করেছে। এই সময় বাসের পেছনের ৫টি সিট আগুনে পুড়ে যায়। তবে, এতে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, সকালে ইতিহাস পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দুর্বৃত্তরা বাসটি সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৌঁছলে যাত্রী বেসে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়। এই সময় স্থানীয়রা বাসের আগুন দ্রুত নিভিয়ে ফেলেন। এতে বাসটির তেমন ক্ষয়ক্ষতি না হলেও ৫টি সিট পুড়ে যায়।

আরও পড়ুন: খিলগাঁওয়ে বাসে আগুন

আশুলিয়া থানার উপপরিদর্শক সাদরুজ জামান জানান, বাসটি এই মুহূর্তে বাড়ইপাড়ায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা