ছবি : সংগৃহিত
জাতীয়

প্রথম দিনে ৪২ প্রার্থীর আপিল জমা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ের পর বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ পাচ্ছেন। এই কার্যক্রম শুরুর প্রথম দিনে মোট ৪২ জন প্রার্থী আপিলের আবেদন করেছেন।

আরও পড়ুন: নভেম্বরে সড়কে প্রাণ গেল ৪৭৫ জনের

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ইসির অস্থায়ী বুথের দায়িত্বশীল কর্মকর্তারা এই বিষয়টি নিশ্চিত করেছেন ।

তারা বলেন, আজ সকাল ১০ টায় আপিল শুরুর পর থেকে বিকেল ৪ টা পর্যন্ত সর্বমোট ৪২ টি আপিল জমা পড়েছে। এর মধ্যে- রংপুর অঞ্চলের বুথে ২ টি, খুলনা অঞ্চলের বুথে ৮টি, বরিশাল অঞ্চলের বুথে ২ টি, ময়মনসিংহ অঞ্চলের বুথে ৯ টি, ফরিদপুর অঞ্চলের বুথে ৫ টি, চট্টগ্রাম অঞ্চলের বুথে ৬ টি, ঢাকা অঞ্চলের বুথে ৬ টি, কুমিল্লা অঞ্চলের বুথে ৩ টি এবং সিলেট অঞ্চলের বুথে ১ টি আবেদন জমা পড়েছে।

আরও পড়ুন: অবরোধ ডেকে মাঠে নেই নেতারা

তবে রাজশাহী অঞ্চলের বুথে কোনো আপিল জমা পড়েনি বলে জানান কর্মকর্তারা।

আজ সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল সংক্রান্ত কাগজপত্র জমা নেওয়া শুরু হয়।

আরও পড়ুন: সরকারি কর্মকর্তাদের নির্বাচনে নিষেধাজ্ঞা

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে সোমবার (৪ ডিসেম্বর)। সারা দেশে ১৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে ইসি। অবৈধ ঘোষণা করা হয়েছে ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা