ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

চায়না রেনেসাঁ হোল্ডিংসের সিইও নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : চীনের বিলিওনিয়ার, ব্যাংকার ও চায়না রেনেসাঁ হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বাও ফ্যান নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে তার কোম্পানি। তার সঙ্গে গত কয়েকদিন ধরে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন : প্রাণহানির সংখ্যা ছাড়াল ৪৫ হাজার

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় চায়না রেনেসাঁ হোল্ডিংসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাও ফ্যান চীনের প্রযুক্তিখাতের বিনিয়োগকারী একজন শীর্ষস্থানীয় ব্রোকার যার ক্লায়েন্টদের মধ্যে রয়েছে প্রযুক্তি কোম্পানি ডিডি এবং মেইটুয়ান।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে সিরিজ হামলায় নিহত ৬

এদিকে, বাও ফ্যানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এমন খবর প্রকাশের পর শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তার শেয়ারের দর পড়ে যায়।

২০২০ সালের শেষ দিকে চীনের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করায় আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাও তিন মাস নিখোঁজ ছিলেন।

আরও পড়ুন : ট্রাক থেকে ১৮ মরদেহ উদ্ধার

২০১৭ সালে চীনা-কানাডিয়ান ব্যবসায়ী জিয়াও জিয়ানহুয়াকে তুলে নেওয়া হয়েছিল। তিনি চীনের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন এবং দুর্নীতির দায়ে গত বছর তাকে জেলে পাঠানো হয়।

চীনের ওয়ারেন বাফেট বলেও পরিচিত ফোসান গ্রুপের প্রতিষ্ঠাতা গুও গুয়াংচ্যাং ২০১৫ সালে নিখোঁজ ছিলেন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে আরও ৬১১ মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের তথ্য বলছে, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিরোধের জেরে গত কয়েক বছরে অন্তত ছয়জন বিলিওনিয়ার নিখোঁজ ছিলেন। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা