সংগৃহীত ছবি
শিক্ষা

পবিপ্রবির সঙ্গে চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে কলেজ অব প্লান্ট প্রটেকশন বা কৃষি বিশ্ববিদ্যালয় চায়না।

আরও পড়ুন : এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় কৃষি অনুষদের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়।

পবিপ্রবি'র রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। অনুষ্ঠানের শুরুতে উপাচার্য কলেজ অব প্লান্ট প্রটেকশন, কৃষি বিশ্ববিদ্যালয় চায়নার চারজন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন : ঢাকায় ভারতীয় দূতাবাসে অতিরিক্ত পুলিশ

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চায়নার কলেজ অব প্লান্ট প্রটেকশনের ডিন অধ্যাপক ড. জুন লিউ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, গত ২৫ বছর যাবৎ দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিথযশা শিক্ষক ও গবেষকবৃন্দ নিরলসভাবে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণ করে চলেছেন। এরই ফলশ্রুতিতে দেশের কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে এ সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, উচ্চতর প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে শিক্ষক ও ছাত্র বিনিময় এবং কৃষি গবেষণা কার্যক্রমের দ্বার উন্মোচন করল।

আরও পড়ুন : ‘কেমন পুলিশ চাই’ জরিপের ফল প্রকাশ

চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে আরও ছিলেন প্ল্যান্ট বায়োসিকিউরিটি বিভাগের অধ্যাপক জিহং লি, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ইয়ান লি।

উপস্থিত ছিলেন পবিপ্রবি'র রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রুবেল মাহমুদ এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোঃ ইমাদুল হক প্রিন্স প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা