সংগৃহীত ছবি
জাতীয়

আলজেরিয়া-মিশর সফরে পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক: আজ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করতে আফ্রিকার আলজেরিয়া ও মিশর সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উ‌দ্দিন।

আরও পড়ুন: দাবির মুখে বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না

গত সোমবার (২৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও আলজেরিয়া এবং ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ও মিশরের মধ্যে দ্বিতীয় দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ গ্রহণ করবে।

রফিকুল আলম বলেন, আফ্রিকার দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দুটি দেশ মিশর ও আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের রপ্তানি বাজার প্রসার ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনার ভালো সম্ভাবনা আছে। আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং দুই দেশের মধ্যে জ্বালানি বিষয়ক একটি সমঝোতা স্মারক আলোচনায় রয়েছে।

আরও পড়ুন: মোনাজাত শেষে ফিরতি পথে বিড়ম্বনা

মুখপাত্র ব‌লেন, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস, আলজেরিয়ার মধ্যকার সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা আসন্ন সফরে স্বাক্ষরিত হতে পারে।

প্রসঙ্গত, ২০২২ সালে ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে এবং ২০১৮ সালে ঢাকায় বাংলাদেশ ও মিশরের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা